Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মুলায়ম-সঙ্গী প্রবীণতম সাংসদ শফিকুর রহমান বর্ক প্রয়াত, বয়স হয়েছিল ৯৪

সমাজবাদী পার্টির প্রবীণ নেতা এবং সম্ভলের প্রাক্তন সাংসদ শফিকুর রহমান বর্ক মঙ্গলবার সকালে প্রয়াত হলেন।

মুলায়ম-সঙ্গী প্রবীণতম সাংসদ শফিকুর রহমান বর্ক প্রয়াত, বয়স হয়েছিল ৯৪

শেষ আপডেট: 27 February 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: সমাজবাদী পার্টির প্রবীণ নেতা এবং সম্ভলের প্রাক্তন সাংসদ শফিকুর রহমান বর্ক মঙ্গলবার সকালে প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সংসদের প্রবীণতম সদস্য ছিলেন তিনি। এক্স বার্তায় দলের তরফে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। এছাড়া দলের সুপ্রিমো অখিলেশ যাদবও শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ২০২৩ সালে নতুন লোকসভায় ভাষণে তিনি বর্ষীয়ান সাংসদের প্রশংসা করেছিলেন। সভার মর্যাদা রক্ষার জন্য ৯৩ বছর বয়সেও তিনি তাঁর আসনে এসে বসেন। এতেই বোঝা যায়, তিনি এই সভাকে কী রকম শ্রদ্ধা করেন। বর্ক চারবারের সপা বিধায়ক এবং ২০১৯ সালে পঞ্চমবারের জন্য সম্ভল থেকে সাংসদ নির্বাচিত হন। তার আগে ১৯৯৬, ১৯৯৮ এবং ২০০৪ সালে মোরাদাবাদ আসন থেকে লোকসভার সদস্য হয়েছিলেন।

শফিকুরের জন্ম ১৯৩০ সালের ১১ জুলাই। চৌধুরি চরণ সিংয়ের সঙ্গে রাজনীতিতে যোগ দেন। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন বর্ক। সৎ রাজনীতিক এবং মুসলিমদের দাবি তুলে ধরার জন্য অত্যন্ত কম সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর মুলায়ম সিং যাদবের কাছাকাছি এসে দুজনে মিলে সমাজবাদী পার্টি গঠন করেন।


```