Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার! উত্তরাখণ্ডের দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, চার ধাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে ভেঙে পড়ে ওই হেলিকপ্টার।

পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার! উত্তরাখণ্ডের দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: উত্তরখণ্ডের উত্তরকাশির কাছে ভয়াবহ দুর্ঘটনা (Uttarakhand Helicopter Crash)। পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ২ জন গুরুতর আহত এবং আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারে ৭ জন ছিলেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, চার ধাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে ভেঙে পড়ে ওই হেলিকপ্টার। কোনও এক বেসরকারি সংস্থার চপার ছিল ওটি। আসলে চার ধাম যাত্রার জন্য অনেক তীর্থযাত্রীই তীর্থস্থানগুলিতে পৌঁছনোর জন্য হেলিকপ্টারে উঠছেন। কতকগুলি বেসরকারি সংস্থাই এই পরিষেবা দিচ্ছে। তার মধ্যে থেকেই এক সংস্থার হেলিকপ্টার বৃহস্পতিবার ভেঙে পড়ে। 

দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। রয়েছে পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় মানুষও। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতদেহ উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর বক্তব্য, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।'

দুর্ঘটনাগ্রস্থ এই হেলিকপ্টারটি দেহরাদুন থেকে হারসিলের দিকে যাচ্ছিল। সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার যেতে হয় তীর্থযাত্রীদের। তাই অনেকেই এই জায়গায় যাওয়ার জন্য আকাশপথ বেছে নেয়। সেই হেলিকপ্টার যাত্রাতেই ঘটে গেল বড় দুর্ঘটনা। আপাতত অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তবে কেন এমন হল তার তদন্ত শুরু হয়েছে। 


```