Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সমাজের মূল স্রোতে ফেরার তাগিদ, ছত্তীসগড়ে একসঙ্গে আত্মসমর্পণ ২২ মাওবাদীর

ছত্তীসগড়ের সুকমায় এই ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে নয়জন মহিলাও আছেন।

সমাজের মূল স্রোতে ফেরার তাগিদ, ছত্তীসগড়ে একসঙ্গে আত্মসমর্পণ ২২ মাওবাদীর

ফাইল ছবি

শেষ আপডেট: 18 April 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে ২২ জন মাওবাদী (Maoist) আত্মসমর্পণ করল ছত্তীসগড়ে (Chhattisgarh)। ধৃত মাওবাদীদের মধ্যে ১২ জনের মাথার দাম ৪০.৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে বলা যায়, কোনও রকম বল প্রয়োগ না করেই বিরাট সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। 

ছত্তীসগড়ের সুকমায় এই ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে নয়জন মহিলাও আছেন। সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বান বলেন, সমাজের মূল স্রোতে ফিরতে চেয়েই মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন। তিনি এও দাবি করেছেন, এই সাফল্যের পিছনে জেলা পুলিশ, জেলা রিজার্ভ গার্ড, সিআরপিএস বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

যে মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে রয়েছেন পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র ডেপুটি কমান্ডার মুচাকি জোগা (৩৩) এবং তাঁর স্ত্রী মুচাকি জোগি (২৮)। এই দলের প্রত্যেক সদস্যের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। অন্যদের মধ্যে রয়েছে কিকিড় দেব (৩০) এবং মনোজ ওরফে দুধি বুধরা (২৮)। তারা উভয়ই মাওবাদীদের এলাকা কমিটির সদস্য, যাদের প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বাকিদের মাথার দাম ধরা হয়েছিল ২ লক্ষ। 

পুলিশের তরফে জানানো হয়েছে, 'নিয়াদ নেল্লানার' প্রকল্পের মাধ্যমে তাঁদের পুনর্বাসিত করা হবে। ইতিমধ্যে আত্মসমর্পণকারী সকল মাওবাদীদের ৫০ হাজার টাকা করে সহায়তাও করা হয়েছে। যদিও মাওবাদীদের আত্মসমর্পণ করার ঘটনা প্রথম বা নতুন নয়। এর আগে সুকমা জেলাতেই ৭০০-র ওপর মাওবাদী আত্মসমর্পণ করেছিল। বিজাপুর জেলা থেকেও বহু মাওবাদী মূল স্রোতে ফেরার রাস্তা বেছে নিয়েছেন। 

বিগত কয়েক মাসের মধ্যে ছত্তীসগড়ে একাধিক মাওবাদী হামলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাতে অনেকে প্রাণও হারিয়েছে। তবে আত্মসমর্পণ করার ঘটনাও ঘটেছে। গত মাসেই বিজাপুরে আত্মসমর্পণ করে ৫০ জন মাওবাদী। তাদের কয়েকজনের মাথার দাম ছিল কয়েক লক্ষ টাকা। তারা নিজে থেকেই অস্ত্র জমা দিয়ে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধরা দেয়। 

যদিও এই আত্মসমর্পণের মাত্র কয়েক ঘণ্টা আগে, নিরাপত্তাবাহিনী সুকমা ও বিজাপুরে দু'টি এনকাউন্টারে ১৮ জন মাওবাদীকে নিকেশ করে। যাদের মধ্যে ছিল ১১ জন মহিলা। 


```