Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

অ্যাজমা থেকে থ্যালাসেমিয়া, ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ছে একগুচ্ছ ওষুধের

চলতি বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

অ্যাজমা থেকে থ্যালাসেমিয়া, ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ছে একগুচ্ছ ওষুধের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 October 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ওষুধের দাম বাড়ছে। বেশকিছু গুরুতর রোগের ওষুধেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কমপক্ষে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হচ্ছে ওষুধের। এই খবর সামনে আসার পরই মাথায় হাত মধ্যবিত্তের। 

অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট করেছে যে, কেন তাঁরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা বলছে, এই ওষুধগুলি তৈরিতে যে যে কাঁচামাল লাগে তার দাম বৃদ্ধি হয়েছে।

এছাড়াও কিছু অন্যান্য কারণ রয়েছে। যেমন কারেন্সি এক্সচেঞ্জ রেট বেড়েছে, প্রোডাকশন কস্টও বৃদ্ধি পেয়েছে। তাই ওষুধের দাম বাড়াতে তাঁরা বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মূল্যনিয়ন্ত্রক এই সংস্থা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ছাড় দিয়েছে। 

উল্লেখিত ওষুধগুলি ছাড়া অ্যাট্রোপিন ইনজেকশন, বেনজাইন পেনিসিলিন ১০ লাখ আইইউ ইনজেকশন, লিথিয়াম ট্যাবলেট ৩০০ গ্রাম (মেন্টাল হেল্থ), স্ট্রেপটোমাইসিন পাউডার, স্যালবুটামল ট্যাবলেট সহ আরও একাধিক ওষুধের দামে প্রভাব পড়বে এই সিদ্ধান্তের কারণে। এর আগে ২০১৯ এবং ২০২১ সালে এইভাবেই ওষুধের মূল্যবৃদ্ধি করা হয়েছিল।

তবে চলতি বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমে। তার আগে গত এপ্রিল মাস থেকেই প্যারাসিটামল সহ অন্তত ৮০০ ওষুধের দাম বেড়েছিল।  


```