Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'রহস্যময়' জন্তুর হামলায় মৃত ৬! জলাতঙ্কের ভ্যাকসিনও কাজ দিচ্ছে না মধ্যপ্রদেশের গ্রামে

ইতিমধ্যে ১৭ জন হামলার শিকার হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেননি ওই জন্তু কুকুর না নেকড়ে।

'রহস্যময়' জন্তুর হামলায় মৃত ৬! জলাতঙ্কের ভ্যাকসিনও কাজ দিচ্ছে না মধ্যপ্রদেশের গ্রামে

ফাইল ছবি

শেষ আপডেট: 3 June 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: রাত ১টা থেকে ভোর ৫টা। এই সময়ের মধ্যেই শিকার করতে বেরোচ্ছে সে। যারা হামলার শিকার তারা আগে থেকে কিছু টেরই পাচ্ছেন না। শুধু ঘটনা ঘটার মুহূর্তে একটি কালো ছায়া দেখতে পাচ্ছেন! ব্যস, তারপরই সব শেষ। এমন হামলায় একে একে ৬ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের গ্রামে (Madhya Pradesh)। তাও মাত্র ১৪ দিনের মধ্যে।

'রহস্যময়' জন্তুর (Mysterious Animal) হামলায় কার্যত ঘুম উড়েছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার লিম্বাই গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যে ১৭ জন হামলার শিকার হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেননি ওই জন্তু কুকুর না নেকড়ে। তারা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, কালো ছায়া ছাড়া কিছুই দেখা যায়নি। চারটি পা ছিল ওই প্রাণীর তবে সেগুলি প্রত্যেকটাই অসমান। কেউ কেউ আবার দাবি করেছেন, ওটি নেকড়ে বা হায়না হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত কেউই বিষয়টি নিয়ে নিশ্চিত নন।

পরপর হামলার ঘটনায় গোটা গ্রাম স্বাভাবিকভাবে আতঙ্কে ভুগছে। এর আরও একটা কারণ, মৃতদের প্রত্যেকে ব়্যাবিস ভ্যাকসিন (Rabies Vaccine) নিয়েছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এর থেকে বোঝা যায়, কী রোগ থেকে সকলের মৃত্যু হয়েছে সেটাও পরিষ্কার নয়। জানা গেছে, ২৩ মে থেকে ২ জুনের মাঝে চারজন পুরুষ এবং দুজন মহিলার মৃত্যু হয়েছে। তাদের বয়স ৪০ থেকে ৬০-এর মধ্যে। এদের মধ্যে একজন আবার সুস্থ হয়ে উঠছিলেন। তবে আচমকা তার মৃত্যু হয়।

স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের শরীরে যে ধরনের কামড়ের দাগ মিলেছে তা এর আগে তারা কখনও দেখেননি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, সেই রিপোর্ট থেকে মৃত্যুর কারণ একেবারে স্পষ্ট হয়ে যাবে। এদিকে আরও একটি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, শুধু মানুষ নয় বিগত কয়েকদিনে ৩টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে মধ্যপ্রদেশের এই গ্রামে এখন শুধু ভয় আর ভয়...   


```