Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতে ২ বছর ধরে বন্ধ কোভিশিল্ড, অ্য়াস্ট্রজেনেকার টিকা নিষিদ্ধ ঘোষণার পর বিবৃতি সেরামের

ভারতের সেরাম ইনস্টিটিউট বলেছেন, “ শুরু থেকেই, আমরা ২০২১ সালের প্যাকেজিং এর ভিতরে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া যেমন থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের কথা জানিয়েছি।”

ভারতে ২ বছর ধরে বন্ধ কোভিশিল্ড, অ্য়াস্ট্রজেনেকার টিকা নিষিদ্ধ ঘোষণার পর বিবৃতি সেরামের

কোভিশিল্ড টিকা।

শেষ আপডেট: 9 May 2024 10:52

দ্য ওয়াল ব্যুরো: অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে চর্চা। বিতর্কের মাঝেই কোভিড টিকা ভ্যাক্সজেভরিয়া বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছে সংস্থা। বিষয়টি নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট বলেছেন, “ শুরু থেকেই, আমরা ২০২১ সালের প্যাকেজিং এর ভিতরে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া যেমন থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের কথা জানিয়েছি।”

 বিশ্ববাজার থেকেই অ্যাস্ট্রাজেনেকা তার 'ভ্যাক্সজেভরিয়া' কোভিড টিকা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ২০২০ সালে করোনার প্রকোপের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে হাতে হাত মিলিয়ে অ্যাস্ট্রোজেনেকা এজেডডি১২২২ ভ্যাকসিন তৈরি করেছিল। এদিকে, ভারত সহ বহু দেশের জন্য এই ভ্যাকসিন তৈরি ও সরবরাহ করেছিল পুণের সেরাম ইনস্টিটিউট। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ ব্রিটিশ ওষুধ নির্মাতা সংস্থার তরফে লাইসেন্স পেয়েছিল এই ওষুধ তৈরির জন্য।

সম্প্রতি আদালতে চলা একটি মামলার প্রেক্ষিতে অ্যাস্ট্রেজেনেকা স্বীকার করেছিল কোভিশিল্ড ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। টিকাপ্রাপকদের মধ্যে থ্রম্বোসিস বা থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয় এতে। এই স্বীকারোক্তির পরই আতঙ্ক তৈরি হয়। তার ঠিক পর পরই অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বন্ধ করার ঘোষণায় হইচই পড়ে গিয়েছে।

ভারতের সেরামের দাবি, ২০২১ সালের ডিসেম্বর মাসের পর থেকে টিকা উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, এই টিকার বর্তমানে আর কোও চাহিদা নেই দেশে। সেরাম ইনস্টিটিউটের এক মুখপাত্র বলেন, '২০২১ এবং ২০২২ সালে করোনার এই ভ্যাকসিনের চাহিদা ভারতে সবচেয়ে বেশি ছিল। একের পর এক করোনার ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ায় টিকার উৎপাদনও বাড়ানো হয়েছিল এ দেশে। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে যদিও চাহিদা কমে যায়। ফলে অতিরিক্ত ডোজের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।' মুখপাত্র আরও বলেন, 'এই মুহূর্তে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেশে তা নিয়ে আমরাও উদ্বিগ্ন। আমরা সর্বদাই স্বচ্ছতা এবং সুরক্ষা বজায় রেখেছি। আমরা কোভিশিল্ডের সমস্ত জটিল এবং বিরল সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত গবেষণা চালিয়েছি। 


```