Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে রজৌরিতে নিহত সরকারি আধিকারিক-সহ তিন

খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে রজৌরিতে নিহত সরকারি আধিকারিক-সহ তিন

রজৌরিতে নিহত সরকারি আধিকারিক।

শেষ আপডেট: 10 May 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) লাগাতার হামলার জবাবে প্রত্যাঘাত করছে ভারত। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ভারত মিসাইল হানা চালিয়েছে বলে খবর। এরই মধ্যে পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে রজৌরিতে (Rajouri) নিহত হলেন এক সরকারি আধিকারিক-সহ তিন জন। 

খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানা যাচ্ছে, মৃত অফিসারের নাম রাজকুমার থাপা। তিনি জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের অন্যতম শীর্ষ কর্তা ছিলেন। সীমান্ত অভিযানে সঙ্গে যুক্ত এই অফিসার শুক্রবার রাতে অনলাইনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন।

সোশ্যাল মাধ্যমে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্ল লিখেছেন, ‘‘হামলার জবাবে প্রত্যাঘাত চলছে। এরই মধ্যে রজৌরি থেকে মর্মান্তিক খবর এলো। পাকিস্তানের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক পদস্থ অফিসারের।"

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে পাকিস্তানের দিক থেকে একাধিক গোলা বর্ষণ করা হয় ভারতকে লক্ষ্য করে। তার বেশিরভাগই প্রতিহত করে ভারত। তবে এরই মধ্যে একটি গোলা গিয়ে পড়ে ওই সরকারি আধিকারিকের বাস ভবনে। গুরুতর আহত অবস্থায় রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। এদিন ভোর রাতে ওই অফিসার-সহ তিনজনের মৃত্যু হয়েছে। 


```