Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল

বাকি প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সভাপতি পদে জয়ী হয়েছেন কপিল।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল

কপিল সিব্বাল।

শেষ আপডেট: 16 May 2024 23:28

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল। এদিন ছিল নির্বাচন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায় বাকি প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সভাপতি পদে শেষ হাসি হেসেছেন কপিল।

হার্ভাড ল স্কুল থেকে স্নাতক সিব্বাল অবশ্য এই প্রথম নয়, এর আগেও তিনটি মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলেছেন। ১৯৯৫ থেকে ২০০২, টানা তিনি এই পদে ছিলেন। 


অতীতে ১৯৮৯-৯০ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কপিল। 

আদালত সূত্রে জানা গেছে, সিব্বাল ছাড়াও সভাপতি পদে নির্বাচনের লড়াইয়ে ছিলেন এসসিবিএ-র বর্তমান সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট আদিশ আগরওয়ালা এবং সিনিয়র অ্যাডভোকেট প্রদীপ রাই, সিনিয়র অ্যাডভোকেট প্রিয়া হিঙ্গোরানিও। 

মোট ২৪০০ জন ভোটার ছিলেন। ৯ মে ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল ১২ মে। 

প্রসঙ্গত, সম্প্রতি, সুপ্রিম কোর্ট এসসিবিএ-র নির্বাচনে মহিলাদের জন্য ন্যূনতম এক-তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর করার নির্দেশ দিয়েছিল। এবারেই তা কার্যকরী হল। 


```