Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

একের পর এক গাড়ি পিষে দিল, উত্তরপ্রদেশের হাইওয়েতে উদ্ধার ছিন্নভিন্ন দেহ

দুর্ঘটনায় পড়ে থাকা মৃতদেহকে একের পর এক গাড়ি পিষে দেয়। শেষ পর্যন্ত ছিন্নভিন্ন দেহ উদ্ধার করল পুলিশ। 

একের পর এক গাড়ি পিষে দিল, উত্তরপ্রদেশের হাইওয়েতে উদ্ধার ছিন্নভিন্ন দেহ

শেষ আপডেট: 17 January 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: গোটা উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশা। একের পর এক ট্রেন, বিমান বাতিল হচ্ছে। সড়কপথেও রীতিমতো প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে। আর এরই মধ্যে এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। দুর্ঘটনায় পড়ে থাকা মৃতদেহকে একের পর এক গাড়ি পিষে দেয়। শেষ পর্যন্ত ছিন্নভিন্ন দেহ উদ্ধার করল পুলিশ। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ আগ্রার কাছে হাইওয়েতে। সেখানেই মঙ্গলবার রাতে দুর্ঘটনায় নিহত হন এক ব্যক্তি। এরপর রাস্তায় পড়ে থাকা ওই মৃতদেহকে পিষে দেয় একের পর এক প্রাইভেট গাড়ি ও ট্রাক। ৫০০ মিটার এলাকা পর্যন্ত দেহাংশ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সাফাইকর্মীদের সাহায্যে বেলচা দিয়ে পিচ রাস্তায় ছড়িয়ে পড়া দেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। যদিও শুধু হাতের অংশ এবং আঙুল ছাড়া শরীরের বাকি অংশ কার্যত পিচ রাস্তায় মিশে গিয়েছে। তাই সেটুকু থেকেই বয়স আন্দাজ করা হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে। তবে তাতেও কতটা লাভ হবে বুঝতে পারছেন না তদন্তকারীরা। 

পুলিশ জানিয়েছে, এই এক্সপ্রেসওয়ে দিয়ে গড়ে ঘণ্টায় ১০০ কিমি গতিতে গাড়ি চলে। রাতের অন্ধকার এবং ঘন কুয়াশার জেরে পড়ে থাকা ওই মৃতদেহটি সম্ভবত কোনও চালকের নজরেই আসেনি। ভোরের আলো ফোটার আগেই একাধিক গাড়ির চাকায় দেহটি ছিন্নবিছিন্ন হয়ে যায়।


```