Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পোখরানে পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর বিজ্ঞানী আর চিদম্বরম প্রয়াত

জগৎ বিখ্যাত এই বিজ্ঞানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পোখরানে পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর বিজ্ঞানী আর চিদম্বরম প্রয়াত

রাজাগোপালা চিদম্বরম

শেষ আপডেট: 4 January 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী রাজাগোপালা চিদম্বরমের জীবনাবসান হয়েছে। শনিবার সকালে মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৮।

জগৎ বিখ্যাত এই বিজ্ঞানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের পোখরানে ১৯৭৪ এবং ১৯৯৮, দু'বারই ভারতের পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন রাজাগোপালা চিদম্বরম। পোখরান বিস্ফোরণের সুবাদে ভারত পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করে। 

দীর্ঘ কর্মজীবনে চিদম্বরম বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধিকর্তা, ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টফিক অফিসার। পরমাণু গবেষণায় বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে।


```