Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলাদেশি ধরপাকড়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেউ ঢুকে থাকলে কী করবেন, তুলল প্রশ্ন

বিচারপতি সূর্য কান্ত এদিন শুনানিতে প্রশ্ন তোলেন— যদি কোনও অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে থাকে, তবে কী হবে?

বাংলাদেশি ধরপাকড়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেউ ঢুকে থাকলে কী করবেন, তুলল প্রশ্ন

আদালত এদিন অবাধে অনুপ্রবেশের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে।

শেষ আপডেট: 14 August 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে চলা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানের উপর কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালতের মন্তব্যবাস্তবতা না জেনে কোনও একতরফা আদেশ দেওয়া সম্ভব নয়। বিচারপতি সূর্য কান্ত এদিন শুনানিতে প্রশ্ন তোলেন— যদি কোনও অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে থাকেতবে কী হবে? যদি আপনি তাদের আটক না করেনতাহলে এটা স্পষ্ট যেতারা উধাও হয়ে যাবে। আদালত আরও জানায়সরকারের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের আটক ও বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া বন্ধ হবে না। আদালত এদিন অবাধে অনুপ্রবেশের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবারের শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেনকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তির ভিত্তিতে শুধুমাত্র বাংলায় কথা বলা এবং সেই ভাষায় থাকা নথির কারণে অনেককে হেনস্থার শিকার হতে হচ্ছে। প্রশান্তের কথায়ওই ব্যক্তিদের প্রকৃত পরিচয় সম্পর্কে তদন্ত চলার মাঝেই তাঁদের আটক করা হচ্ছে। এমনকীকিছু ক্ষেত্রে তাঁদের উপর নির্যাতনও করছে পুলিশ। তার পরেই মামলাকারীর পক্ষে আবেদন করা হয়আটক বন্ধ রাখার জন্য অন্তবর্তী নির্দেশ দিক আদালত।

আদালত দুসপ্তাহের মধ্যে কেন্দ্রকে তাদের আইনি অবস্থান ও জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশিপশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের আবেদনের ভিত্তিতে সমস্ত রাজ্যকে নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছেঅভিবাসী শ্রমিকদের উৎপত্তিস্থল যাচাইয়ের জন্য কোনও কার্যকর পদ্ধতি বা নোডাল এজেন্সি আছে কি নাযা মূল রাজ্য ও কর্মস্থল রাজ্যের মধ্যে সমন্বয় রক্ষা করতে পারে। আবেদনকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেনবর্তমান পরিস্থিতিতে এই ধরনের অভিযান অবিলম্বে বন্ধ করা জরুরি। তবে আদালতের বক্তব্যবিষয়টি উপেক্ষা করা যাবে না। যদি কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেতবে তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছেসেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তীসড়, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করে।


```