স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টানা দ্বিতীয় মাসে এফডি-র সুদের হার কমাল ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত। জেনে নিন নতুন হার ও তার কার্যকারিতা।

শেষ আপডেট: 19 May 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: এসবিআই-তে (SBI) আবারও কমল স্থায়ী আমানতের সুদের হার (Interest Rate)। এ বছরের মে মাসের ১৬ তারিখ থেকে নতুন হারে কার্যকর হচ্ছে সুদ। এই নিয়ে টানা দ্বিতীয় মাসে এসবিআই ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার কমাল ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর সদ্য ঘোষণা করা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। বর্তমানে আরবিআই-এর রেপো রেট দাঁড়িয়েছে ৬ শতাংশে।
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, সংশোধিত সুদের হার ১৬ মে ২০২৫ থেকে কার্যকর হয়েছে এবং এটি প্রযোজ্য হবে ৩ কোটি টাকার কম মূল্যের রিটেইল ডোমেস্টিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে।
সুদের হারে কী কী বদল হল?
প্রবীণ নাগরিকদের জন্য কী কীসুবিধা থাকছে?
এসবিআই-এর পুরনো নীতি অনুসারে, প্রবীণ নাগরিক এবং অতিপ্রবীণ নাগরিকরা (৮০ বছরের বেশি বয়সিরা) অতিরিক্ত সুদের সুবিধা আগের মতোই পাবেন। এই ক্যাটেগরিগুলোর জন্য কোনও পরিবর্তন করা হয়নি।
কেন কমানো হলো সুদের হার?
এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হল আরবিআই-এর আর্থিক নীতিতে পরিবর্তন। এপ্রিল ২০২৫-এ কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনে। এই কমানো মূলত অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যেই করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্কের চাপে ভারতের বৈদেশিক বাণিজ্যে যে চাপ পড়ছে, তারও প্রতিক্রিয়া হিসেবে আরবিআই এই পদক্ষেপ করেছে।
এর আগে এপ্রিল মাসেও এসবিআই ১০ থেকে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমিয়েছিল। এই নিয়ে পরপর দ্বিতীয় মাসে আমানতের সুদে কাটছাঁট করল ব্যাঙ্কটি।
বিশ্লেষকদের মতে, আরবিআই যে ধরনের আর্থিক নীতির দিকে ঝুঁকছে, তাতে ব্যাঙ্কগুলো ধীরে ধীরে সঞ্চয় নয়, বরং ঋণ প্রদানে জোর দিচ্ছে। এতে বিনিয়োগ ও ভোগব্যয় বাড়বে বলে মনে করা হচ্ছে। ব্লুমবার্গ ও বিজনেস স্ট্যান্ডার্ড-এর রিপোর্ট অনুযায়ী, এখন ভারতের ব্যাঙ্কিং সেক্টরের মূল লক্ষ্য হল বাজারে আরও বেশি টাকা সরবরাহ করা এবং ধীরে ধীরে সেভিংস-এর বদলে লোন দেওয়ায় জোর দেওয়া।
তবে এই নীতির ফলে সাধারণ সঞ্চয়কারীরা কিছুটা সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা স্থায়ী আমানতের উপর নির্ভর করে সুদের আয়ে জীবনযাপন করেন, তাঁদের জন্য এই হার হ্রাস বেশ উদ্বেগের।