Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এয়ার ইন্ডিয়ার বিমানে তিন ঘণ্টা বিকল এসি! হাঁসফাঁস গরমে চরম দুর্দশা যাত্রীদের, দেখুন ভিডিও

রবিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। ওইদিন দুপুরে দিল্লি বিমানবন্দর থেকে পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)।

এয়ার ইন্ডিয়ার বিমানে তিন ঘণ্টা বিকল এসি! হাঁসফাঁস গরমে চরম দুর্দশা যাত্রীদের, দেখুন ভিডিও

ভাইরাল ভিডিও (ভিডিও-এক্স)

শেষ আপডেট: 19 May 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে পাটনাগামী বিমানে বিকল এসি। গরমের চরম দুর্দশা যাত্রীদের। বিমানের ভিতর থেকেই ভিডিও করে ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিলেন এক যাত্রী (Air India AC Malfunction)।

আবহাওয়া দফতরের (Weather Office) বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। ওইদিন দুপুরে দিল্লি বিমানবন্দর থেকে পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। রাষ্ট্রীয় জনতা দলের (RJD) বিধায়ক ঋষি মিশ্র সেই বিমানে উপস্থিত ছিলেন। তিনিই ভিডিওটি রেকর্ড করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তিনি জানান, 'আজ ১৮ মে, সময় বিকেল ৪ টে। আমি এখন পাটনাগামী বিমানে রয়েছি। এক ঘণ্টা ধরে এসি কাজ করছে না। আপনারা দেখতেই পারছেন আমি রীতিমতো ঘামছি। বাচ্চাদেরও কষ্ট হচ্ছে। গরমে অনেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছে। কিন্তু এই বিষয়টি দেখার কেউ নেই।' ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীরা গরম সহ্য করতে না পেরে ম্যাগাজিন, রুমালকেই হাত পাখার মতো ব্যবহার করছেন।

আরজেডি-র (RJD) বিধায়কের এক আত্মীয় চিকিৎসক বিপিন ঝাঁ তাঁর এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে লেখেন, 'এআই২৫২১ দিল্লি-পাটনা বিমানে এসি কাজ করছিল না। তিন ঘণ্টার বেশি সময় ধরে শতাধিক যাত্রী গরমে কষ্ট পেয়েছেন। ভবিষ্যতে এই ধরনের সমস্যা যেন না হয় সেদিকে নজর রাখবেন।'

এই পোস্টের জবাব দিয়েছে বিমান কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার (Air India Flight) তরফে লেখা হয়, 'বিষয়টি আমাদের নজরে আনার জন্য ধন্যবাদ। জরুরি কারণবশত বিমানটি দেরিতে টেক অফ করেছিল। নিশ্চিন্ত থাকুন, আমাদের টিমকে এনিয়ে জানানো হয়েছে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।'

কয়েকদিন আগেই মাঝ আকাশে দিল্লি থেকে ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এসি খারাপ হওয়ার অভিযোগ উঠেছিল। এক যাত্রী সমাজমাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছিলেন। ভিডিওতে তিনি জানিয়েছিলেন, 'দিল্লি থেকে ওড়ার পরই বিমানের এসি কাজ করা বন্ধ করে দিয়েছিল। গরমের যাত্রীদের অস্বস্তি হয়। বই দিয়ে হাওয়া করছিলেন অনেকেই। বিমানকর্মীদের অভিযোগ করলেও সমাধান হয়নি। এছাড়া ভবিষ্যতে যেন যাত্রীদের এই সমস্যার মুখে পড়তে না হয়, বিমান কর্তৃপক্ষের এই বিষয়টিও সুনিশ্চিত করা উচিত বলে লিখেছিলেন ওই যাত্রী। আকাশপথে দিল্লি থেকে ভুবনেশ্বর যেতে দুই ঘণ্টার কিছু বেশি সময় লাগে। গোটা সময়টাই যাত্রীদের অসহনীয় গরম সহ্য করতে হয়েছে বলে অভিযোগ।

এই ভিডিও (Viral Video) পোস্ট হতেই এয়ার ইন্ডিয়ার তরফে ক্ষমা চাওয়া হয়। তাদের দাবি, 'এসি বিকল হয়নি। প্রযুক্তিগত কারণেই বিমান টেক অফ ও ল্যান্ডিংয়ের সময় এসি একটু কম কার্যকর থাকে।'


```