Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কবর থেকে কঙ্কাল পাচারের চেষ্টা কাঁথিতে! গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল যুবক

প্রায় ৫০০ বছরের পুরনো একটি কবরস্থান খুঁড়ে কঙ্কাল পাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে ফেলল গ্রামবাসীরা। 

কবর থেকে কঙ্কাল পাচারের চেষ্টা কাঁথিতে! গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল যুবক

৫০০ বছরের পুরনো কবরস্থান

শেষ আপডেট: 19 May 2025 16:27

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

প্রায় ৫০০ বছরের পুরনো একটি কবরস্থান খুঁড়ে কঙ্কাল পাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে ফেলল গ্রামবাসীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে সোমবার সকাল দশটা নাগাদ। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের প্রাচীন কবরস্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক যুবক। ঝোপঝাড়ে ঢাকা অংশে সে যখন মাটি খুঁড়ে কঙ্কাল তোলার চেষ্টা করছিল, তখনই এক গ্রামবাসীর নজরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ শুরু করে। যুবক অসংলগ্ন কথা বলতে শুরু করলে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গ্রামে। ভিড় জমে কবরস্থানে।

গ্রামবাসীরা অভিযুক্ত যুবককে আটক করে খবর দেয় কাঁথি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উত্তেজিত জনতা যুবককে পুলিশের হাতে তুলে দিতে রাজি হচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ধৃত যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরেরই এগরা থানার ভবানীচক এলাকায় বলে জানা গেছে। এমন ঘটনা একার পক্ষে করা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। পুরো ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।


```