Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ধুতি পরে ক্রিকেট খেলছেন পণ্ডিতরা, সাবলীল সংস্কৃতে ধারাভাষ্য! অভিনব টুর্নামেন্ট ভোপালে

ক্রিকেটাররা এবং আম্পায়ার সকলেই সংস্কৃত ভাষায় কথোপকথন করছিলেন। এমনকী, ধারাভাষ্যকাররাও সুপ্রাচীন এই ভারতীয় ভাষাতেই সাবলীল ভাবে বর্ণনা করেছেন কখন ক্যাচ মিস হয়েছে, কে কীভাবে রান নিয়েছেন, কখন হিট উইকেট হয়েছে।

ধুতি পরে ক্রিকেট খেলছেন পণ্ডিতরা, সাবলীল সংস্কৃতে ধারাভাষ্য! অভিনব টুর্নামেন্ট ভোপালে

শেষ আপডেট: 6 January 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: সংস্কৃতকে বলা হয় দেবভাষা। অর্থাৎ, দেবদেবীরা এই ভাষায় কথা বলেন। প্রাচীন ভারতের একটা সময় সংস্কৃত ভাষা অত্যন্ত সমাদৃত হলেও কালের নিয়মে তার ব্যবহার অনেকটাই সীমিত হয়ে গেছে। সেই ভাষাকেই আমজনতার মধ্যে ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন ভোপালের একদল বৈদিক পণ্ডিত। ধুতি এবং কুর্তা পরে, ধর্মীয় চিহ্ন কপালে এঁকে ক্রিকেট খেললেন তাঁরা। শুধু খেললেন বললে ভুল হবে, ব্যাটে বলে একেবারে ছক্কা হাঁকালেন!

আগামী ১২ জানুয়ারি মহর্ষি মহেশ যোগীর জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশের ভোপালে এই অভিনব ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই মহর্ষির কল্যাণেই ভারতের বাহিরে, বিশেষ করে পশ্চিম বিশ্বের দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল অতীন্দ্রিয় ধ্যানের মহিমা। চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার। চলবে সোমবার পর্যন্ত। 

অবাক করা বিষয় হল, এই খেলায় ক্রিকেটাররা এবং আম্পায়ার সকলেই সংস্কৃত ভাষায় কথোপকথন করছিলেন। এমনকী, ধারাভাষ্যকাররাও সুপ্রাচীন এই ভারতীয় ভাষাতেই সাবলীল ভাবে বর্ণনা করেছেন কখন ক্যাচ মিস হয়েছে, কে কীভাবে রান নিয়েছেন, কখন হিট উইকেট হয়েছে। এই টুর্নামেন্টে বিজয়ীদের জন্য রয়েছে আরও অভিনব পুরস্কার। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর আয়োজকদের খরচে অযোধ্যায় পাঠানো হবে তাঁদের। 

মহর্ষি মৈত্রী ম্যাচ কমিটির সদস্য অঙ্কুর পান্ডে জানিয়েছেন, গত চার বছর ধরেই এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবারে ভোপালের চারটি দল সহ মোট বারোটি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। এবারের প্রতিযোগিতায় বিজয়ীরা ২১ হাজার টাকা পুরস্কার পাবেন। আর রানার্স আপ দল পাবে ১১ হাজার টাকা। 

সংগঠকদের মধ্যে একজন জানিয়েছেন, এই টুর্নামেন্টের উদ্দেশ্য হল বৈদিক পরিবারগুলোর মধ্যে সংস্কৃত ভাষা এবং খেলাধূলার গুরুত্ব প্রচার করা। আর্থিক পুরস্কার এবং অযোধ্যায় ট্রিপ ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বেশ কিছু বৈদিক বই এবং ১০০ বছরের পঞ্চাঙ্গ পঞ্জিকা দিয়ে সম্মানিত করা হবে।


```