Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সমলিঙ্গের বিয়ে: রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে, এই মামলায় কী বলেছিল শীর্ষ কোর্ট

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে তারা আর্জি শুনবেন। ২৮ নভেম্বর এই ব্যাপারে শুনানি হতে পারে। 

সমলিঙ্গের বিয়ে: রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে, এই মামলায় কী বলেছিল শীর্ষ কোর্ট

শেষ আপডেট: 23 November 2023 13:11

দ্য ওয়াল ব্যুরো: সমলিঙ্গ অর্থাৎ দুই নারী বা দুই পুরুষের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার মামলায় রায় পুনর্বিবেচনার কথা জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে তারা আর্জি শুনবেন। ২৮ নভেম্বর এই ব্যাপারে শুনানি হতে পারে। 

সুপ্রিম কোর্টে একটি সাংবিধানিক বেঞ্চ গত ১৭ অক্টোবর এই সংক্রান্ত দাবি খারিজ করে দিয়েছিল। যদিও পাঁচ সদস্যের বেঞ্চের দু’জন বিচারপতি স্বীকৃতি দেওয়ার পক্ষে মত পোষণ করেছিলেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তাঁদের একজন। বিচারপতি সঞ্জয় কাউলও সহমত ছিলেন প্রধান বিচারপতির সঙ্গে।

অপর তিন বিচারপতি রবীন্দ্র ভাট, হীমা কোহলি এবং পিএস নরসিমহা বিপক্ষে মত দেন। ফলে ৩-২ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল হয়ে যায় আপিল। তিন বিচারপতির বক্তব্য ছিল, এই ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। এটা সংসদ অথবা সরকারের বিষয়। 

আদালতে একাধিক সমলিঙ্গের দম্পতি এবং তাঁদের স্বার্থে কাজ করা সংগঠন দাবি জানিয়েছিল বিয়ের স্বীকৃতি না থাকায় তাঁরা সন্তান দত্তক নিতে পারছেন না, পাচ্ছেন না বিমার সুবিধা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত হচ্ছেন।


```