Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

টাইম পত্রিকার ১০০ প্রভাবশালীর তালিকায় সাক্ষী মালিক, আলিয়া ভাট

ভারতীয়দের মধ্যে নাম রয়েছে অভিনেতা দেব প্যাটেল এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার

টাইম পত্রিকার ১০০ প্রভাবশালীর তালিকায় সাক্ষী মালিক, আলিয়া ভাট

আলিয়া ভাট (বাঁদিকে) এবং সাক্ষী মালিক। ফাইল ছবি

শেষ আপডেট: 18 April 2024 10:55

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে অবিচারের প্রতিবাদী মুখ কুস্তিগির সাক্ষী মালিককে ১০০ জন প্রভাবশালীর তালিকায় স্থান দিল টাইম পত্রিকা। বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের এই তালিকায় সাক্ষী মালিকের নাম থাকায় স্বভাবতই আরও চাপে পড়ে গিয়েছেন প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি, বিজেপির বাহুবলি নেতা ব্রিজভূষণ শরণ সিং। এই তালিকায় ভারতীয়দের মধ্যে নাম রয়েছে বলিউড অভিনেতা আলিয়া ভাট, ভারতীয়-ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার।

ভারতীয় কুস্তিতে মহিলা কুস্তিগিরদের উপর যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাক্ষী মালিকসহ বিনেশ ফোগট এবং বজরং পুনিয়ার মতো ক্রীড়াবিদরা। বিশেষত সাক্ষীর লড়াই ছিল এমন একজনের বিরুদ্ধে যিনি বিজেপির বাহুবলি নেতা ব্রিজভূষণ শরণ সিং। ব্রিজভূষণ সেই সময় জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন। শুধু তাই নয়, সাংসদও বটে।

এহেন অসম প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে দিল্লির রাস্তায় বসে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলেন দেশের পদকজয়ী ক্রীড়াবিদরা। তাঁদের আন্দোলনকে সমর্থন করে কংগ্রেস সহ বহু বিরোধী দলনেতারা পাশে দাঁড়ান। সাধারণ মানুষের সমর্থনও আদায় করেন সাক্ষীরা। তাঁদেরই চাপে ব্রিজভূষণকে পদত্যাগ করায় বিজেপি এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বাধ্য হন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরই আশ্বাসে তখনকার মতো আন্দোলন চাপা পড়ে যায়।

কিন্তু, এই আন্দোলন এককথায় ভারতের কুস্তি ফেডারেশনকে বেআব্রু করে দিয়েছিল। শুধু তাই নয়, দেশের ক্রীড়াক্ষেত্রের গোপন নির্যাতনের দিকটি সাধারণ মানুষের চোখের সামনে খুলে দিয়েছিল। টাইম পত্রিকা তাঁর সাফল্যকে তুলে ধরতে বলেছে, তাঁর লড়াই মহিলা কুস্তিগিরদের জন্যই নয়, গোটা দেশের মেয়েদের নীরবতাকে জাগিয়ে তুলেছে। মালিক একটি বিদ্যুচ্ছটার মতো অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছেন ভারতে।

উল্লেখ্য, রাজনৈতিক অস্বস্তি কাটাতে বিজেপি ব্রিজভূষণকে পদচ্যুত করলেও তাঁরই অনুগামী সঞ্জয় সিংকে ফেডারেশনের সভাপতি করায় প্রতিবাদে ক্রীড়া জগৎ থেকে অকাল সন্ন্যাস নেন সাক্ষী মালিক। টাইম পত্রিকা আরও বলেছে, সাক্ষী মালিক এখনও তাঁর লড়াই চালিয়ে যাচ্ছেন এবং সেই বিদ্যুৎশিখা এখন বহ্নিমান। তিনি আজও তাঁর যুদ্ধের ময়দান থেকে সরে যাননি।

টাইম পত্রিকার তালিকায় রয়েছেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাও। আলিয়া ভাট সম্পর্কে পত্রিকার মন্তব্য তিনি একজন দুর্দান্ত অভিনেতা। পরিচালক টম হার্পার আলিয়া গুণকীর্তন করে লিখেছেন, তিনি কেবলমাত্র বিশ্ব চলচ্চিত্র জগতের একজন প্রতিভাময়ী অভিনেতা নন। প্রায় এক দশকের বেশি তিনি ভারতীয় ছবিতে কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন।


```