Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘বেচারা প্রধানমন্ত্রী’, মোহন ভাগবতের 'বয়স' মন্তব্যে খোঁচা কংগ্রেসের

নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) নিশানা করেছে প্রধান বিরোধী দল। কাকতালীয়ভাবে, আগামী বছরের সেপ্টেম্বরে ৭৫ বছরে পা দেবেন মোদী এবং ভাগবত দু’জনেই।

‘বেচারা প্রধানমন্ত্রী’, মোহন ভাগবতের 'বয়স' মন্তব্যে খোঁচা কংগ্রেসের

মোদী ও মোহন ভাগবত

শেষ আপডেট: 11 July 2025 12:04

দ্য ওয়াল ব্যুরো: ৭৫ বছর বয়স হলেই নেতাদের রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। এমন মন্তব্য করে রাজনৈতিক আলোচনায় ঘি ঢেলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর এই মন্তব্য ঘিরে কটাক্ষ করতে ছাড়ল না কংগ্রেস (Congress)। নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) নিশানা করেছে প্রধান বিরোধী দল। কাকতালীয়ভাবে, আগামী বছরের সেপ্টেম্বরে ৭৫ বছরে পা দেবেন মোদী এবং ভাগবত দু’জনেই।

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন, “বেচারা পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী! পাঁচ দেশ ঘুরে ফিরে এসে শুনতে হল, সেপ্টেম্বর ১৭-তে ৭৫-এ পা রাখছেন, এ কথা মনে করিয়ে দিলেন আরএসএস প্রধান।” রমেশ আরও লেখেন, প্রধানমন্ত্রীরও অবশ্য পাল্টা সুযোগ রয়েছে, কারণ ভাগবতের জন্মদিনও সেপ্টেম্বরেই ১১ তারিখ। অর্থাৎ “এক ঢিলে দুই পাখি”।

অন্য এক কংগ্রেস নেতা পবন খেরা টুইট করে লেখেন, “এখন দু’জনেই ব্যাগ গুছিয়ে একে-অপরকে পথ দেখান।” মূলত, দু’জনকেই রাজনীতি থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়ে রাখলেন তিনি।

ঘটনা হল, নাগপুরে এক বইপ্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, “৭৫ বছর বয়সের চাদর শরীরে জড়িয়ে নেওয়ার অর্থ, এ বার সরে গিয়ে অন্যদের কাজের সুযোগ দেওয়া উচিত।”

ভাগবতের বক্তব্য এবং সময়চক্রকে সামনে রেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কি ২০২৫ সালে ৭৫ বছর পূর্ণ হলে প্রধানমন্ত্রী মোদী সরে দাঁড়াতে পারেন? কারণ, বিজেপির অভ্যন্তরীণ শৃঙ্খলায় ৭৫-র পর নেতাদের সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ‘রীতি’র কথা বহুবার শোনা গিয়েছে। যদিও ব্যতিক্রম ছিলেন মোদী নিজেই।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে নরেন্দ্র মোদী নাগপুরে আরএসএস সদর দফতরে যান— বহু বছর পরে। সেই সময় শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-র নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, “আমার জানা মতে, প্রধানমন্ত্রী বিগত দশ-এগারো বছরে কখনও আরএসএস সদর দফতরে যাননি। ওঁর এ যাত্রা আসলে অবসরের বার্তা দিতে।”

বিজেপি অবশ্য তখন জানায়, এটি ছিল ‘রুটিন’ সফর। কিন্তু ভাগবতের সাম্প্রতিক মন্তব্য নতুন করে সেই জল্পনায় উস্কানি দিয়েছে। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা সুযোগ বুঝে তাই আর কটাক্ষ করতে ছাড়ছে না। 


```