Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক লিটার জগের দাম ৩২,৯৯৯ টাকা, চিকিৎসা সরঞ্জামে ‘সোফা’, ছত্তীসগড়ে ‘লুটের রাজনীতি’ ঘিরে বিতর্ক

চিকিৎসা সরঞ্জামের অর্ডারে ‘সোফা’ ঢুকে পড়ার অভিযোগে তাজ্জব আমজনতা। এই দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র চাপানউতোর।

এক লিটার জগের দাম ৩২,৯৯৯ টাকা, চিকিৎসা সরঞ্জামে ‘সোফা’, ছত্তীসগড়ে ‘লুটের রাজনীতি’ ঘিরে বিতর্ক

জলের জগের দাম ৩২,৯৯৯ টাকা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 July 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে (Chattishgarh) আদিবাসী উন্নয়ন দফতরের নামে রাজকীয় কেনাকাটার অভিযোগে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এক লিটার জলের জগের দাম ৩২,৯৯৯ টাকা! পাঁচটি স্মার্ট টিভি (Smart TV) কিনতে খরচ দেখানো হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা! চিকিৎসা সরঞ্জামের অর্ডারে ‘সোফা’ ঢুকে পড়ার অভিযোগে তাজ্জব আমজনতা। এই দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র চাপানউতোর।

সবচেয়ে চমকপ্রদ অভিযোগ উঠেছে কোরিয়া জেলার আদিবাসী উন্নয়ন দফতরের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, অম্বিকাপুরে কমিশনারের দফতর থেকে বাইকুণ্ঠপুরের একটি সংস্থা থেকে পাঁচটি স্মার্ট টিভি কেনা হয়েছে— প্রতিটির দাম ধরা হয়েছে ৯,৯৯,৫০০ টাকা। মোট বিল দাঁড়িয়েছে ৪৯,৯৭,৫০০ টাকা।

তার পরই সামনে আসে বলোদাবাজার জেলার ঘটনা। অভিযোগ, সেখানকার আদিবাসী কল্যাণ দফতর জিইএম পোর্টালের মাধ্যমে কিনেছে ১৬০টি জলের জগ— প্রতিটির দাম ৩২,৯৯৯.৫০ টাকা। পুরো অর্ডারের মূল্য ৫১.৯৯ লক্ষ টাকারও বেশি।

কংগ্রেস সভাপতি দীপক বইজ একে সরাসরি দুর্নীতির প্রতিচ্ছবি বলে কটাক্ষ করেছেন। যদিও দফতরের পক্ষ থেকে পালটা দাবি, এই অর্ডার এক প্রাক্তন আধিকারিকের প্রস্তাব অনুযায়ী ছিল এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই অতিরিক্ত মূল্য দেখে তা বাতিল করা হয়েছে।

এই নিয়ে রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী বলেন, “কেন এত হইচই? আগে প্রমাণ দেখা হোক। যেটা কেনাই হয়নি, সেটাকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ তুলে কংগ্রেস আতঙ্ক ছড়াতে চাইছে।”

তবে এখানেই থেমে নেই বিতর্ক। শাক্তি জেলার সিএমএইচও-র (চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার) চিকিৎসা সামগ্রীর অর্ডারে উঠে এসেছে এক অদ্ভুত ঘটনা। যেখানে জায়গা পেয়েছে ‘সোফা’। অভিযোগ, ক্যালসিয়াম-ডি৩ ট্যাবলেটের নামে যে স্পেসিফিকেশন পাঠানো হয়েছে, তাতে লেখা রয়েছে: ‘দুই আসনের সোফা, দৈর্ঘ্য ৬০ ইঞ্চি, প্রস্থ ৬৩৫ ইঞ্চি (!) ও উচ্চতা ৫৫ ইঞ্চি।’

সাপ্লায়ার সংস্থা ভিজে এন্টারপ্রাইজ-এর ম্যানেজার সুকেশ মাখিজা এক সংবাদসংস্থাকে বলেন, “আমরা ওষুধ ব্যবসায়ী। সোফার বিষয়ে কিছু জানি না।”

এই বিতর্কে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ছত্তীসগড়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল জানিয়েছেন, “শক্তির ঘটনার তদন্ত হবে। যার দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে ছত্তীসগড় মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনকে ঘিরে আরও বড় দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। ৭৫০ কোটির বেশি টাকার প্রতিক্রিয়াশীল (reagent) ও চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতির তদন্ত করছে এসিবি এবং ইওডব্লিউ। ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

কংগ্রেস বলছে, এই সব ঘটনার পিছনে বিজেপির (BJP) ছত্রচ্ছায়ায় দুর্নীতির বিস্তার স্পষ্ট। ক্ষমতায় এসেই স্বচ্ছতা নয়, বরং বিলাসী দুর্নীতির রাস্তায় হাঁটছে রাজ্য সরকার।


```