Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মদ কেলেঙ্কারির তদন্তে ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি-র হানা, নাম জড়াল ছেলের

শুক্রবার সকালে ছত্তীসগড়ের ভিলাই শহরে চৈতন্য বাঘেলের যে বাড়িতে তিনি এবং তাঁর বাবা ভূপেশ বাঘেল একসঙ্গে থাকেন, সেই বাড়িতে আজ তল্লাশি চলে।

মদ কেলেঙ্কারির তদন্তে ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি-র হানা, নাম জড়াল ছেলের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 July 2025 09:00

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে আবার ইডি-র হানা। শুক্রবার সকালে তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। অভিযোগ, এক মদ সংক্রান্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন চৈতন্য।

ইডি সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগড়ের ভিলাই শহরে চৈতন্য বাঘেলের যে বাড়িতে তিনি এবং তাঁর বাবা ভূপেশ বাঘেল একসঙ্গে থাকেন, সেই বাড়িতে আজ তল্লাশি চলে। পিএমএলএ বা মানি লন্ডারিং রোধ আইন (PMLA)-এর মতো কঠিন এক আইনের আওতায় এই তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, মামলায় নতুন কিছু তথ্য এবং সেই সংক্রান্ত প্রমাণও তাঁদের হাতে এসেছে।

এর আগেও চলতি বছরের মার্চ মাসে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে এই ধরনের তল্লাশি চালিয়েছিল অর্থ তছরূপ সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

শুক্রবার ইডি-র অভিযান চলার সময় ভূপেশ বাঘেল এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে লেখেন, "আজ বিধানসভার শেষ দিন। আর আজই ইডি এসে পৌঁছল আমার ভিলাইয়ের বাড়িতে।"

ইডি-র দাবি, এই তথাকথিত ‘মদের দুর্নীতি’ রাজ্য সরকারের রাজস্বে বিপুল ক্ষতি করেছে, এবং একটি লিকার সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে ২,১০০ কোটিরও বেশি টাকার কালো টাকা ঢুকেছে।

এই কেন্দ্রীয় সংস্থার মতে, এই অপরাধমূলক লভ্যাংশের একটি বড়সড় অংশ সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের হাতে পৌঁছেছে বলে সন্দেহ করছেন তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকরা।


```