Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

‘ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প, 'গুরুতর কিছু নয়' জানাল হোয়াইট হাউস

পায়ের নীচের অংশে ফোলাভাব দেখা দেওয়ার পর পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় ট্রাম্পের ওই সমস্যা দেখা দিয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা।

‘ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প, 'গুরুতর কিছু নয়' জানাল হোয়াইট হাউস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 July 2025 07:23

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামের একটি শিরা সংক্রান্ত সমস্যা (Donald Trump health update) ধরা পড়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস (White House)। পায়ের নীচের অংশে এক ধরনের ফোলাভাব দেখা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় ট্রাম্পের শরীরে ওই সমস্যা দেখা দিয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা।

প্রেসিডেন্টের চিকিৎসকের চিঠি উদ্ধৃত করে হোয়াইট হাউসের সচিব লেভিট প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘‘আল্ট্রাসাউন্ডে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পায়ের শিরাগুলো স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন করতে পারছে না। ৭০ বছরের বেশি বয়সিদের মধ্যে এটা খুব সাধারণ একটি অবস্থা।’’

তবে এই রোগকে গুরুতর কিছু বলেছেন না চিকিৎসক। লেভিট জানান, ট্রাম্পের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস (রক্ত জমাট বাঁধা), ধমনীজনিত কোনও সমস্যা, হার্ট ফেইলিওর, কিডনির সমস্যা বা অন্য কোনও সিস্টেমেটিক রোগের কোনও প্রমাণ মেলেনি।

চিকিৎসকের ভাষায়, “শিরার এই সমস্যা থাকলেও প্রেসিডেন্ট কোনও রকম শারীরিক অস্বস্তি অনুভব করছেন না।”
ন্যাশনাল লাইব্রেরি অফ হেলথ পরিচালিত মেডলাইনপ্লাস ওয়েবসাইট অনুযায়ী, “ভেনাস ইনসাফিসিয়েন্সি এমন একটি শারীরিক অবস্থা, যেখানে শিরাগুলি পায়ের দিক থেকে হৃদপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে সমস্যায় পড়ে। এই রোগ সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”

লেভিট আরও জানান, ট্রাম্পের হাতের পিছনে কিছুটা ক্ষত বা কালশিটে দাগ দেখা গিয়েছে। তবে সেটিও গুরুতর কিছু নয়।

তার কথায়, “প্রেসিডেন্ট নিয়মিত হাত মেলান, আর হৃদরোগ প্রতিরোধে তিনি অ্যাসপিরিন খাচ্ছেন। এর জেরে সফট টিস্যুতে সামান্য ইনফ্লেমেশন দেখা দেওয়াটাই স্বাভাবিক।”


```