Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিল্লির মদ দুর্নীতিতে এক বছরেই ক্ষতি ২০০২ কোটি, দাবি সিএজি'র

সিএজি'র রিপোর্ট অনুযায়ী, দিল্লির বহু আলোচিত মদকাণ্ডে (liquor scam) এক বছরেই রাজ্য সরকারের ২০০২ কোটি টাকা ক্ষতি হয়েছে।

দিল্লির মদ দুর্নীতিতে এক বছরেই ক্ষতি ২০০২ কোটি, দাবি সিএজি'র

শেষ আপডেট: 25 February 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) বিগত আম আদমি পার্টির সরকারের (Aam Admi Party Govt).সময়ের সরকারি অর্থ খরচ সংক্রান্ত সিএজির (CAG) রিপোর্ট মঙ্গলবার রাজ্য বিধানসভায় (Delhi Assembly) পেশ হয়েছে। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার আগেই ঘোষণা করেছিল, পয়লা অধিবেশনেই সিএজি রিপোর্ট পেশ করা হবে। 

সিএজি'র রিপোর্ট অনুযায়ী, দিল্লির বহু আলোচিত মদকাণ্ডে (liquor scam) এক বছরেই রাজ্য সরকারের ২০০২ কোটি টাকা ক্ষতি হয়েছে। সরকারি কোষাগারে জমা হওয়ার পরিবর্তে ওই টাকা ব্যবসায়ীদের ঘরে গিয়েছে। 

দিল্লির বহু আলোচিত মদকাণ্ডে অভিযোগ ওঠে উপকৃত ব্যবসায়ীরা মোটা টাকা ঘুষ দেয়। এইভাবে দলীয় তহবিলের জন্য অর্থ উপার্জন করতে ঢেলে সাজা হয়েছিল আবগারি নীতি।

দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) মদকাণ্ডের তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal), উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (Manish Shisodia) -সহ আগের সরকারের একাধিক মন্ত্রী এবং আপের বিধায়ক, সাংসদ ছাড়াও বিগত শাসক দলের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে।

সিএজি রিপোর্টে দুই কেন্দ্রীয় এজেন্সির তদন্তকেই মান্যতা দিয়েছে। ফলে এই ইস্যুতে বিজেপির হাত ফের শক্ত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেন্দ্রীয় হিসাব নিরিক্ষণ সংস্থা বলেছে, দিল্লি সরকারের খসড়া মদ নীতি পর্যবেক্ষণের পর একটি বিশেষজ্ঞ সংস্থা বেশ কিছু সংশোধনী দিয়েছিল। তৎকালীন আবগারি মন্ত্রী মনীশ সিসোদিয়া সুপারিশগুলি অগ্রাহ্য করেন। আবগারি মন্ত্রীর অবস্থানে সায় দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সিএজি জানিয়েছে, ২০২১-'২২ আর্থিক বছরে দিল্লি সরকারের আবগারি বিভাগের প্রায় ২০০২ কোটি টাকা ক্ষতি হয় মূলত দুটি কারণে। এক. আবগারি লাইসেন্স পুনর্নবীকরণের নিয়ম শিথিল। তাতে আর্থিক ছাড় দেওয়া হয়েছিল। দুই. করোনার সময়ের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয় সরকার।


```