Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গ্রামের পাঁচিলে ঘুমোচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কে রাত জাগল গ্রামবাসীরা, দেখুন ভিডিও

শীতের রাতে গ্রামের পাঁচিলে বড়সড় চেহারার ওটা কে! টর্চ জ্বালতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় গ্রামবাসীদের। পাঁচিলে ঘুমোচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার!

গ্রামের পাঁচিলে ঘুমোচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কে রাত জাগল গ্রামবাসীরা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 26 December 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: শীতের রাতে গ্রামের পাঁচিলে বড়সড় চেহারার ওটা কে! টর্চ জ্বালতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় গ্রামবাসীদের। পাঁচিলে ঘুমোচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার!

উত্তরপ্রদেশের পিলিভিত জেলার আটকোনা গ্রামের কালিনগর এলাকার ঘটনা। লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে পড়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভিড় বাড়তে শুরু করে গ্রামবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। বাঘটি যাতে গ্রামবাসীদের আক্রমণ করতে না পারে সেজন্য মোটা দড়ির জাল দিয়ে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।

ইতিমধ্যে সোশ্যাল সাইটে ৫৭ সেকেণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গ্রামের একটি পাঁচিলে গভীর ঘুমে আচ্ছন্ন একটি পূর্ণ বয়স্ক বাঘ। পাঁচিলের দু’দিকের অংশ মোটা দড়ির জাল দিয়ে ঘেরা। বাইরে উৎসুক জনতা। আশেপাশের বাড়ির ছাদেও থিক থিক করছে কালোমাথার ভিড়।

স্থানীয় সূত্রের খবর, বাঘের আতঙ্কে গ্রামবাসীরা সারা রাত জেগে থাকলেও বাঘটির অবশ্য কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি। বরং গভীর ঘুমের পর ভোর বেলা বাঘ মামার ঘুম ভাঙলেও চারিদিকে লোকারণ্য দেখে সে পাঁচিল থেকে নামতে চায়নি।

ফের কয়েকঘণ্টা ঠায় পাঁচিলেই বসে থাকে সে। উপয়ান্তর না থাকায় বনকর্মীরা ঘুম পাড়ানিগুলি দিয়ে বাঘটিকে জব্দ করে বন দফতরে নিয়ে যায়। পরে বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্তারা। 

কীভাবে লোকালয়ে বাঘ এল? এই প্রশ্ন তুলে সোমবার রাতে বনকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বন দফতরের গাফিলতিতেই জঙ্গল থেকে গ্রামে চলে এসেছে বাঘ। কীভাবে বাঘটি লোকালয়ে ঢুকল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বনকর্তারা।


```