Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আরজি কর কাণ্ডের জের! শনিবার দেশজুড়ে কর্মবিরতিতে চিকিৎসক সংগঠন

আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে।

আরজি কর কাণ্ডের জের! শনিবার দেশজুড়ে কর্মবিরতিতে চিকিৎসক সংগঠন

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

শেষ আপডেট: 16 August 2024 08:41


দ্য ওয়াল ব্যুরো: আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। বহু মেডিক্যাল কলেজের ডাক্তাররা পথে নেমেছেন। পশ্চিমবঙ্গেও লাগাতার কর্মবিরতিতে নেমেছে জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। এবার আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে ২৪ ঘন্টা গোটা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা তাঁরা দেবেন না বলে জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে শনিবার দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছিল 'ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন'। তবে মঙ্গলবার রাতে তাঁদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে করার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। 

কিন্তু তারপরই বুধবার মধ্যরাতে আরজি করে ভাঙচুর এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে এরপরই দেশজুড়ে কর্মবিরতিতে নামার ডাক দেয় আইএমএ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, আরজি করে ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও কাজ করবেন না তাঁরা। 

সংগঠনের তরফে বলা হয়,  “বুধবার রাতের হিংসা, আমাদের সবাইকে হতবাক ও ব্যথিত করেছে। এটা আমাদের পেশার এক অন্ধকার অধ্যায়। এরই প্রতিবাদ জানাতে এই কর্মসূচি।” 

এদিকে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য বৃহস্পতিবারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হামলার প্রেক্ষিতে আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা। 


```