Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আরজিকরের ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে আন্দোলনের ডাক চিকিৎসক সংগঠনের

তাঁদের কথায়, আরজিকরে যা ঘটল, তারপরে তো চিকিৎসকদের কাছে তাঁদের কর্মস্থলও নিরাপদ নয়। 

আরজিকরের ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে আন্দোলনের ডাক চিকিৎসক সংগঠনের

আরজিকরে কতর্ব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে।

শেষ আপডেট: 11 August 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের কতর্ব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় সারা দেশের চিকিৎসক সংগঠনে। ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি শনিবার জানিয়েছিল ন্যাশনাল মেডিক্য়াল অর্গানাইজেশন।

ঘটনার প্রতিবাদে এবার সোমবার দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। 

সোমবার দেশের হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। সংগঠনের তরফে জানানো হয়েছে, সোমবার দেশের যে সব হাসপাতালে ‘ইলেক্টিভ সার্ভিস’ অর্থাৎ অস্ত্রোপচার-সহ বিভিন্ন পরিষেবা, তা বন্ধ রাখা হবে। ফলে ওই দিন  আগে থেক যাদের অস্ত্রোপচারের তারিখ ঠিক করা ছিল, তা হবে না।

বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকর হাসপাতালের ভেতরেই নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় এক ডাক্তারি পড়ুয়াকে। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দোষীর কঠোর শাস্তি, নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে শনিবারের পাশাপাশি রবিবারও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠনও। এবার একই পথে হাঁটতে চলেছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনও।

ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের মতে, দিল্লির নির্ভয়া কাণ্ডের চেয়েও এই ঘটনা নৃশংস। প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালে রাজধানী দিল্লির চলন্ত বাসে একটি মেয়েকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল। তাঁদের কথায়, আরজিকরে যা ঘটল, তারপরে তো চিকিৎসকদের কাছে তাঁদের কর্মস্থলও নিরাপদ নয়। 


```