Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সড়কে প্রাণ বাঁচালে পুরস্কার: উদ্ধারকারীর হাতে ২৫ হাজার, আহতের সাতদিন ফ্রি চিকিৎসা

উদ্ধারকারীদের যাতে পুলিশি ঝামেলায় পড়তে না হয়, সে জন্য রাজ্যগুলির সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।

জাতীয় সড়কে প্রাণ বাঁচালে পুরস্কার: উদ্ধারকারীর হাতে ২৫ হাজার, আহতের সাতদিন ফ্রি চিকিৎসা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 December 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের (Reward for saving lives , national highway)। দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীদের দেওয়া হবে ২৫ হাজার টাকা পুরস্কার (Rescuer gets 25,000)। পাশাপাশি, আহত ব্যক্তি পাবেন সাতদিনের বিনামূল্যের চিকিৎসা (injured get free treatment for seven days)—যার জন্য হাসপাতালকে দেড় লক্ষ টাকা পর্যন্ত দেবে সরকার। সবচেয়ে বড় কথা, উদ্ধারকারীদের যাতে পুলিশি ঝামেলায় পড়তে না হয়, সে জন্য রাজ্যগুলির সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।

কেন্দ্রের মতে, প্রবল কুয়াশা, খারাপ রাস্তার অবস্থা এবং অতিরিক্ত গতিই জাতীয় সড়কে দুর্ঘটনার প্রধান কারণ। তাই দুর্ঘটনা-প্রবণ এলাকা চিহ্নিতকরণে জোর দিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই দেশে ৭ হাজার ‘ব্ল্যাকস্পট’ চিহ্নিত হয়েছে।

মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০২৩ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪ লক্ষ ৮০ হাজার ৫৮৩টি। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৯০ জন। নিহতদের মধ্যে ২৫–৩৫ বছর বয়সি তরুণদের হার ২৫.৭ শতাংশ, আর ৩৫–৪৫ বছর বয়সি প্রায় ২১.৫ শতাংশ। বহু ক্ষেত্রেই দুর্ঘটনার পর ‘সোনালি সময়’ থাকা সত্ত্বেও আহতকে দ্রুত হাসপাতালে না পৌঁছনোর কারণেই প্রাণ যায়।

সমস্যার মূল জায়গাটা এখানেই—দুর্ঘটনা দেখেও অনেকেই উদ্ধার কাজে এগোন না, পুলিশি ঝামেলার আশঙ্কায়। সেই ভীতি কাটাতেই নতুন উদ্যোগ। সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সামান্য উদ্যোগ নিলেই বছরে ৫০ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। তাই উদ্ধারকারীদের উৎসাহ দিতে আর্থিক সম্মানিকের পাশাপাশি তাঁদের সাহসী পদক্ষেপের বিবরণ প্রকাশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্য দিকে, হাসপাতাল যেন খরচের কথা ভেবে চিকিৎসায় দেরি না করে—সে জন্যই সরকারের এই আর্থিক সহায়তা। পুলিশ তদন্ত চলবে, তবে প্রকৃত উদ্ধারকারীদের যেন অহেতুক হেনস্তার অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করতে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বাড়ানো হবে।

সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদেরও যুক্ত করতে চাইছে কেন্দ্র। জানা গিয়েছে, এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের নিয়ে প্রয়োজনে বিশেষ কর্মশালার পরিকল্পনাও করছেন। লক্ষ্য একটাই, সড়ক দুর্ঘটনা কমানো, আর প্রাণ বাঁচানো।


```