Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গেরস্তের খেরোর খাতার গণেশ ওলটানোর দশা, খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ৯ মাসে সর্বোচ্চ

দেশের পাইকারি মূল্য সূচক অগস্টের ১.৩১ থেকে সেপ্টেম্বরে সামান্য বেড়ে ১.৮৪ শতাংশে পৌঁছেছে। 

গেরস্তের খেরোর খাতার গণেশ ওলটানোর দশা, খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ৯ মাসে সর্বোচ্চ

গত সেপ্টেম্বরে খুচরো বাজারের দ্রব্যমূল্য ৯ মাসের মধ্যে সর্বোচ্চে গিয়ে ঠেকেছে।

শেষ আপডেট: 15 October 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: মূল্যবৃদ্ধির চোটে বাজারে গিয়ে নাভিশ্বাস ওঠা মধ্যবিত্ত গেরস্তের হিসেবের খেরোর খাতার গণেশ ওলটানোর দশা। তারই প্রতিফলন ধরা পড়েছে সরকারি হিসাবেও। গত সেপ্টেম্বরে খুচরো বাজারের দ্রব্যমূল্য ৯ মাসের মধ্যে সর্বোচ্চে গিয়ে ঠেকেছে। কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই অন্তত সেই কথাই বলছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত সিপিআইয়ে দেখা গিয়েছে মূলত খাদ্যদ্রব্যের দাম বেড়েছে এই সময়ের মধ্যে।

গত অগস্টে সিপিআই ছিল ৩.৬৫ শতাংশ, যা জুলাইয়ের ৩.৬-এর তুলনায় সামান্য বেশি। এর আগে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল ২০২৩ সালের ডিসেম্বরে, ৫.৬৯ শতাংশ। সরকারের মতে, গতবছরের তুলনামূলক প্রভাব এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে সেপ্টেম্বরে জিনিসপত্রের দামবৃদ্ধি ঘটেছে।

কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স বা সিএফপিআই, যা খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির সূচক, তাতে দেখা গিয়েছে সেপ্টেম্বরে তা ছিল ৯.২৪ শতাংশ। গ্রামীণ এলাকায় ছিল ৯.০৮ এবং নগর এলাকায় ছিল ৯.৫৬ শতাংশ। হাউজিং মূল্যবৃদ্ধি ছিল সেপ্টেম্বরে ২.৭৮ এবং অগস্টে সামান্য কম ২.৬৬ শতাংশ। পাশাপাশি, অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি সূচক সেপ্টেম্বরে ছিল ১৬২.৫ অর্থাৎ মূল্যবৃদ্ধির হারে ৫.৪৫ শতাংশ।

যদিও শস্য এবং মশলা, মাছ-মাংসের দাম সহ চিনি, কনফেকশনারি দ্রব্যের দাম সেপ্টেম্বরে উল্লেখযোগ্য কমেছে। বিশেষজ্ঞদের মতে, মূল ভিত্তি থেকে মূল্যবৃদ্ধির হার ৫.৬৬ থেকে একলাফে ৯.২৪ শতাংশে পৌঁছে যাওয়ায় আনাজসবজির দাম জুলাইয়ের ১০.৭১ শতাংশ থেকে অগস্টে ৩৫.৯৯ শতাংশে গিয়ে ঠেকেছে। 

অতিরিক্ত হিসেবে দেশের পাইকারি মূল্য সূচক অগস্টের ১.৩১ থেকে সেপ্টেম্বরে সামান্য বেড়ে ১.৮৪ শতাংশে পৌঁছেছে। 


```