Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শুরু থেকেই ‘অন্যায় ভোট’, বিহারে ভরাডুবির পর রাহুলের বার্তা: লড়াই থামবে না

'এই ফল সত্যিই বিস্ময়কর। শুরু থেকেই এই নির্বাচন ন্যায্য ছিল না, তাই আমরা প্রত্যাশিত জয় আনতে পারিনি'- রাহুল গান্ধী।

'শুরু থেকেই ‘অন্যায় ভোট’, বিহারে ভরাডুবির পর রাহুলের বার্তা: লড়াই থামবে না

রাহুল গান্ধী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 November 2025 22:39

দ্য ওয়াল ব্যুরো: বিহারে মহাজোটের লজ্জাজনক ভরাডুবির পর (Bihar Loss, Bihar Election Result 2025) অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী নেতার পদে থাকা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, “এই নির্বাচন শুরু থেকেই ন্যায্য ছিল না (Election Not Fair From Start)।”

শুক্রবার এক্স-এ প্রথম প্রতিক্রিয়া জানিয়ে রাহুল লেখেন, “বিহারের লক্ষ লক্ষ মানুষ মহাজোটের উপর যে আস্থা রেখেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এই ফল সত্যিই বিস্ময়কর। শুরু থেকেই এই নির্বাচন ন্যায্য ছিল না, তাই আমরা প্রত্যাশিত জয় আনতে পারিনি।”

ভোট চুরি প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত স্পষ্ট। বিহার জুড়ে তাঁর ‘ভোটাধিকার যাত্রা’-র পরেও কেন মহাজোট ৪০-র গণ্ডিও পেরোতে পারল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

“এই লড়াই সংবিধানের সুরক্ষা এবং গণতন্ত্রকে বাঁচানোর লড়াই,” লিখে রাহুল জানান, কংগ্রেস ও আইএনডিআইএ জোট ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করবে এবং “গণতন্ত্রের লড়াই আরও জোরদার করা হবে।”

২০২০ সালে ৭০টির মধ্যে ১৯টি আসন জিতেছিল কংগ্রেস। এ বার ৬১টি আসনে লড়ে জিতল মাত্র ৬। জোটের বড় দল আরজেডির অবস্থাও করুণ—১৪৩টি আসনে লড়ে জিতেছে মাত্র ২৫, যা গতবারের তুলনায় অর্ধেকেরও কম।

অন্যদিকে এনডিএ-র ঝুলিতে গেছে ২০০-র বেশি আসন, কার্যত একতরফা ম্যাচ। 

রাহুলের ঠিক পরেই এক্স-এ প্রতিক্রিয়া দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও। তাঁর অভিযোগ—
“গণতন্ত্রকে দুর্বল করতে যেভাবে সংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করা হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের লড়াই।”

তিনি জানান, “বিহারের রায় সম্মান করি। কিন্তু কেন এই ফল হল, তা খতিয়ে দেখা হবে। একটি বিস্তারিত মূল্যায়ন করা হবে।”

কর্মীদের উদ্দেশে খড়গের মনোবল-বাড়ানো বার্তা, “হতাশ হওয়ার কিছু নেই। আপনারাই আমাদের গর্ব। আপনারাই শক্তি। আমরা মানুষের মধ্যে থেকেই সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাব। এই লড়াই দীর্ঘ—কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়ব।”


```