Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

উত্তরকাশীতে ফের বড়সড় বাধার মুখে পড়তে পারেন উদ্ধারকারীরা! জারি হলুদ সতর্কতা  

যান্ত্রিক গোলযোগের জেরে বারে বারে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ।

উত্তরকাশীতে ফের বড়সড় বাধার মুখে পড়তে পারেন উদ্ধারকারীরা! জারি হলুদ সতর্কতা  

শেষ আপডেট: 27 November 2023 20:08

দ্য ওয়াল ব্যুরো: যান্ত্রিক গোলযোগের জেরে বারে বারে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ। অবশেষে দক্ষ শ্রমিকদের এনে ম্যানুয়ালি চলছে উদ্ধার কাজ। ক্রমেই কমছে দূরত্ব। সবকিছু ঠিক থাকলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-র সদস্য লেফটেন্যান্ট জেনারেল সায়েদ হাসনায়েন। 

তারই মাঝে এবার নয়া আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস। মঙ্গলবার থেকে টানা তিনদিন বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সম্প্রতি তৈরি হওয়া ঘুর্ণাবর্তের জেরে উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পিথোরাগড়ে মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আশঙ্কা সত্যি হলে উত্তরকাশীর উদ্ধারকাজ ফের বাধাপ্রাপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এর আগে গত বৃহস্পতিবারের মধ্যেই উত্তরকাশীর টানেল বিপর্যয়ে উদ্ধারকাজ শেষ হওয়ার কথা ছিল। শ্রমিকদের বের করে আনার জন্য ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যে ইভাকুয়েশন পাইপ ঢোকানো হচ্ছিল, কমে আসছিল তার দূরত্বও। আর ঠিক তখনই ঘটেছিল বিপর্যয়!

প্রথমে যন্ত্রের প্রযুক্তিগত সমস্যা এবং পরে তা ভেঙে চুরমার হয়ে যাওয়ায় থমকে গিয়েছিল উদ্ধার কাজ। বাধ্য হয়ে দিল্লি থেকে অভিজ্ঞ উদ্ধারকারীদের এনে ইঁদুরের গর্ত করার পদ্ধতি প্রয়োগ করে এগনোর চেষ্টা করছেন। ক্রমেই কমে আসছে দূরত্ব। এই পরিস্থিতিতে আবহাওয়ার খামখেয়ালিপনার সম্ভাবনায় নতুন আশঙ্কা তৈরি হয়েছে।


```