Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রমজানে শারীরিক সম্পর্কে না স্ত্রী-বান্ধবীর, যৌন তাড়নায় নাবালককে ধর্ষণ করে খুন দুই যুবকের

গত ৫ মার্চ জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোর। তার পরই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে হুসেইনি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

রমজানে শারীরিক সম্পর্কে না স্ত্রী-বান্ধবীর, যৌন তাড়নায় নাবালককে ধর্ষণ করে খুন দুই যুবকের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 March 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: রমজানের কারণে স্ত্রী-বান্ধবীরা যৌন মিলনে আপত্তি জানিয়েছিলেন। সেই তাড়নায় ১৩ বছর বয়সি এক কিশোরকে ধর্ষণ করে খুনের (Rape and Murder) অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।

ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur)। পুলিশ ইতিমধ্যেই হুসেইনি নামে এক যুবককে গ্রেফতার করেছে। আজহার নামে দ্বিতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।

গত ৫ মার্চ জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোর। তার পরই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে হুসেইনি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

জেরায় অভিযুক্ত বলে, ছেলেটির সঙ্গে তাদের আগে থেকে পরিচয় ছিল। একজন যৌনকর্মীর সঙ্গে আলাপ করতে নিয়ে যাবে বলে তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায় তারা। তারপরই একটি জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরকে ধর্ষণ করে খুন করে দুই যুবক। পরে তার দেহ একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। পুলিশ অভিযানে নেমে সেই কুয়ো থেকেই ছেলেটির দেহ উদ্ধার করে।

অভিযুক্ত হুসেইনি আরও জানায়, তার প্রেমিকা এবং আজহারের স্ত্রী তাদের জানিয়ে দেয়, একমাস কোনও শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। একমাস কী করবে ভেবেই যৌন তাড়নায় ওই কিশোরকে ধর্ষণ করে তারা। সবটা শুনেই তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও অধরা আজহার। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।


```