Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Amritsar: লাল সতর্কতা তুলে নেওয়া হল অমৃতসরে, জনসাধারণ এবার বাড়ির বাইরে বেরোতে পারবেন

শনিবার যুদ্ধবিরতি ঘোষণার (India Pakistan Ceasefire) পরও উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর (Kashmir)। পাকিস্তানের তরফে ড্রোন হামলা ও বিস্ফোরণ করা হয়। সেই আবহে রবিবার সকাল পর্যন্ত পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) লাল সতর্কতা জারি ছিল। ৯টার পর স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে, লাল সতর্কতা তুলে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ইচ্ছামতো বাড়ির বাইরে বেরোতে পারবেন।

 Amritsar: লাল সতর্কতা তুলে নেওয়া হল অমৃতসরে, জনসাধারণ এবার বাড়ির বাইরে বেরোতে পারবেন

অমৃতসর

শেষ আপডেট: 11 May 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: শনিবার যুদ্ধবিরতি ঘোষণার (India Pakistan Ceasefire) পরও উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর (Kashmir)। পাকিস্তানের তরফে ড্রোন হামলা ও বিস্ফোরণ করা হয়। সেই আবহে রবিবার সকাল পর্যন্ত পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) লাল সতর্কতা জারি ছিল। ৯টার পর স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে, লাল সতর্কতা তুলে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ইচ্ছামতো বাড়ির বাইরে বেরোতে পারবেন।

শুক্রবার সন্ধ্যায় অমৃতসর বিমানবন্দরের (Amritsar Airport) কাছে ড্রোন হামলা করে পাকিস্তান। তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। আকাশেই ধ্বংস করা হয়েছে ড্রোনগুলি।

বৃহস্পতিবার রাত থেকেই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয় অমৃতসরেও। বৃহস্পতিবার রাত থেকে একটানা ব্ল্যাক আউট থাকে শহরে।

 

শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এরপর রাত ন'টা থেকেই ফের সাইরেন বাজতে শুরু করে অমৃতসরে। সকলকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেয় জেলা প্রশাসন। রোববার সকালেও রেড অ্যালার্ট জারি ছিল। কিন্তু সদ্য তাও তুলে নেওয়া হল।

তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও নরেন্দ্র মোদী সরকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। দেশের সরকার যে সন্ত্রাসবাদের প্রশ্নে নরম নয় তা বোঝাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি নীতি এদিন পাশ করিয়েছে। তাতে বলা হয়েছে, এখন থেকে যে কোনও জঙ্গি কার্যকলাপকেই যুদ্ধ বলে মনে করা হবে।


```