Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গাড়িতে ধাক্কা মেরে আকাশে উড়ে গেলেন বাইক চালক! বেপরোয়া গতির সাজা লখনউয়ে, দেখুন ভাইরাল ভিডিও

পুলিশ সূত্রে খবর, বাইক চালকের নাম অভিজিৎ শ্রীবাস্তব।

গাড়িতে ধাক্কা মেরে আকাশে উড়ে গেলেন বাইক চালক! বেপরোয়া গতির সাজা লখনউয়ে, দেখুন ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 16 February 2025 19:34

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত গতিতে আসছে বাইক। ঠিক তার উল্টো দিক থেকে ধেয়ে আসছে একটি প্রাইভেট গাড়ি। কিছুক্ষণ পর সজোরে মুখোমুখি ধাক্কা মেরে রীতিমতো আকাশে উড়তে দেখা গেল এক র‍্যাপিডো চালককে। উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরা নগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

এলাকার সিসিটিভিতে দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। ইতিমধ্যে তা হাতে আসতেই সামনে এনেছে লখনউ পুলিশ। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, ইন্দিরা নগরের ১৩ নম্বর সেক্টরের একটি মোড়ে একজন র‍্যাপিডো চালক দ্রুত গতিতে আসার সময় আচমকা নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট গাড়িতে সজোরে ধাক্কা মারে। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই হইচই শুরু হয়েছে।  

পুলিশ সূত্রে খবর, বাইক চালকের নাম অভিজিৎ শ্রীবাস্তব। অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। একটি পাড়ার মোড় থেকে বাঁক নেওয়ার সময় আচমকাই সামনে গাড়িটি চলে আসে। মুখোমুখি সংঘর্ষের জেরে বাইক থেকে উড়ে গাড়ির উল্টো দিকে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন অভিজিৎ।

দুর্ঘটনার কারণে উভয় গাড়িরই ক্ষতি হয়েছে বলে খবর। তবে ভাগ্যের জোরে র‍্যাপিডো চালক প্রানে বেঁচেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।  সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় সঠিক চিকিৎসা পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একজন মন্তব্য করেন, "দুর্ঘটনাটি দেখে দুঃখিত, তবে এটি বাইক চালকেরই দোষ। ভুল দিক দিয়ে গাড়ি চালানোয় যা হওয়ার তাই হয়েছে।"

আরেকজন লেখেন, "যারা দ্রুত গতিতে বাইক চালান তাঁদের সবসময় মনে রাখা উচিত যে রাস্তার পাশে সরু গলি থাকে। সেখান থেকে যে কোনও সময় যে কোনও গাড়ি আসতেই পারে। আপনি বাইক নিয়ে চিন্তা না করলেও হবে। তবে আগে জীবন বাঁচান। পরিবার বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছেন।" তবে দুর্ঘটনার ভয়াবহতা দেখে চমকে উঠেছেন অনেকেই।


```