Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গোধরার জেলে আত্মসমর্পণ বিলকিস বানোর ১১ ধর্ষকের, কড়া নির্দেশ ছিল শীর্ষ আদালতের

শীর্ষ আদালতের নির্দেশ মেনে অবশেষে রবিবার রাতে গুজরাতের গোধরা জেলে গিয়ে আত্মসমর্পণ করল বিলসিক বানো ধর্ষণ কাণ্ডের ১১ অভিযুক্ত।

গোধরার জেলে আত্মসমর্পণ বিলকিস বানোর ১১ ধর্ষকের, কড়া নির্দেশ ছিল শীর্ষ আদালতের

শেষ আপডেট: 22 January 2024 09:52

দ্য ওয়াল ব্যুরো: শীর্ষ আদালতের নির্দেশ মেনে অবশেষে রবিবার রাতে গুজরাতের গোধরা জেলে গিয়ে আত্মসমর্পণ করল বিলসিক বানো ধর্ষণ কাণ্ডের ১১ অভিযুক্ত।

কারও ছেলের বিয়ে, কারোর জমিতে ফসল পড়ে। এমনই একাধিক 'অজুহাতে' জেলে ফিরতে সময় চেয়েছিলেন বিলকিস বানোর সাজাপ্রাপ্তদের মধ্যে কয়েকজন। বৃহস্পতিবার আত্মসমর্পণের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। শুক্রবার সেই আবেদনই খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছিল, বিলকিস বানো ধর্ষণকাণ্ডের ১১ জন সাজাপ্রাপ্তকে আগামী ২১ জানুয়ারির মধ্যে জেলে ফিরতে হবে। 

গোধরার ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর এনএল দেশাই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের আগে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ অভিযুক্ত ১১ জন  গুজরাতের গোধরা জেলে গিয়ে আত্মসমর্পণ করে। এরা হল বাকাভাই ভোহানিয়া, বিপিন চন্দ্র জোশী, কেশরভই ভোহানিয়া, গোবিন্দ নাই, যশবন্ত নাই, মীতেশ ভাট, প্রদীপ মোরধিয়া, রাধেশ্যাম শাহ, রাজুভাই সোনি, রমেশ চন্দনা ও শৈলেশ ভাট।

গত বছর স্বাধীনতা দিবসে বিলকিসের অভিযুক্তদের সময়ের আগেই মুক্তি দেয় গুজরাত সরকার। এরপরই বিলকিসের তরফে ফের মামলা দায়ের হয়। চলতি বছরের ৮ জানুয়ারি গুজরাত সরকারের সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট। সঙ্গে দুই সপ্তাহের মধ্যে বিলকিসের ধর্ষকদের জেলে ফিরতে নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ফিরে পেয়েছিলেন বিলকিস বানো। 

প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা দাঙ্গায় বিলকিস বানোকে গণধর্ষণ ও তাঁর পরিবারকে হত্যার অপরাধে ১১ জন অভিযুক্তের যাবজ্জীবন সাজা হয়। কিন্তু ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন গুজরাত সরকার তাদের মেয়াদের আগেই মুক্তি দেওয়ায় সারা দেশ জুড়ে নিন্দার ঝড় বইতে থাকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিলকিস বানোর তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। শীর্ষ আদালত গুজরাত সরকারকে তীব্র ভর্ৎসনা করে সাজাপ্রাপ্তদের ফের হাজতবাসের নির্দেশ দেয়। 


```