Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধর্ষণে অভিযুক্ত মানতে পারেননি! অভিযোগকারিণীর মেয়েকে অ্যাসিড ছুড়ে আত্মঘাতী প্রৌঢ়

অভিযোগকারিণীর মেয়েকে অ্যাসিড ছুড়লেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। সঙ্গে নিজে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন প্রৌঢ়।

ধর্ষণে অভিযুক্ত মানতে পারেননি! অভিযোগকারিণীর মেয়েকে অ্যাসিড ছুড়ে আত্মঘাতী প্রৌঢ়

শেষ আপডেট: 8 December 2023 14:23

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে দীর্ঘ দিন ধরে জেল খাটছেন। মাত্র কিছুদিনের জন্য জামিনে মুক্তি পেয়েছিলেন অভিযুক্ত। আর সেই সময়েই অভিযোগকারিণীর মেয়েকে অ্যাসিড ছুড়লেন ওই ব্যক্তি। সঙ্গে নিজে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির এলাকায়। 

বেশ কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগে জেলে রয়েছেন প্রেম সিংহ। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বছর পঞ্চান্নর ওই ব্যক্তি কয়েক দিনের জন্য জামিন পান। আর জেল থেকে বাইরে বেরোনোর পরই অভিযোগকারিণীর বাড়িতে পৌঁছে যান প্রেম। 

বৃহস্পতিবার প্রথমে অভিযোগকারিনীকে অভিযোগ তুলে নেওয়ার জন্য জোরাজুরি করেন প্রেম। কিন্তু তাতে সাড়া পাননি। তারপর হঠাৎই ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বার করে ছুড়ে দেন অভিযোগকারিণী নাবালিকা মেয়ের দিকে। যন্ত্রণায় সতেরো বছরের মেয়েটি কাতরাতে থাকে। কোনও কিছু বুঝে ওঠার আগে নিজেই সেই বোতল থেকে অ্যাসিড খেয়ে নেন প্রৌঢ়।

ঘটনাস্থলে উপস্থিত সকলে তড়িঘড়ি দু’জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। খানিক বাদে হাসপাতালেই অভিযুক্ত প্রেম সিংহের মৃত্যু হয়। আক্রান্ত কিশোরীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত সামাজিক মর্যাদাহানির ভয়েই সে আত্মহত্যা করার আগে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। 


```