পোস্টের শেষে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রেনেসাঁর যে মহান ব্যক্তিরা আধুনিক ভারতকে গড়ে তুলেছেন—তাঁদের নামে নতুন উপসর্গ-প্রত্যয় ‘আবিষ্কার’ না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।
.jpeg.webp)
গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 19 February 2026 13:13
দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi ) বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, বাংলার মহান মনীষীদের ক্ষেত্রে বারবার ‘সাংস্কৃতিক অসংবেদনশীলতা’ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মমতার অভিযোগ, রামকৃষ্ণের জন্মতিথিতে (Ramkrishna Janmatithi) তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর নামের আগে ‘স্বামী’ উপাধি জুড়েছেন, যা ঐতিহাসিক ও প্রথাগত দিক থেকে অনুচিত। মুখ্যমন্ত্রীর কথায়, “আজ আবারও বিস্মিত হলাম। আমাদের প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের ক্ষেত্রে ফের সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখালেন।”
মমতা স্পষ্ট করে লেখেন, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ‘ঠাকুর’ হিসাবে সর্বজনবিদিত ছিলেন। তাঁর মহাসমাধির পরে শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে তোলেন এবং ভারতীয় পরম্পরায় তাঁদের ‘স্বামী’ বলা হয়। কিন্তু গুরু স্বয়ং—আচার্য—চিরকাল ‘ঠাকুর’ হিসেবেই পরিচিত। রামকৃষ্ণ পরম্পরার পবিত্র ত্রয়ীকে তিনি স্মরণ করিয়ে দেন—ঠাকুর (রামকৃষ্ণ), মা (সারদা দেবী) ও স্বামীজি (স্বামী বিবেকানন্দ)।

পোস্টের শেষে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রেনেসাঁর যে মহান ব্যক্তিরা আধুনিক ভারতকে গড়ে তুলেছেন—তাঁদের নামে নতুন উপসর্গ-প্রত্যয় ‘আবিষ্কার’ না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।