Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

উদ্বোধনের পর ১১ দিনেই ১১ কোটি! রাম মন্দিরের কোষাগার ভরছে অনুদানে

৫১ ইঞ্চির রামলালার বিগ্রহের সর্বাঙ্গে সোনা-হিরে-পান্না-চুনির গয়না আছে।

উদ্বোধনের পর ১১ দিনেই ১১ কোটি! রাম মন্দিরের কোষাগার ভরছে অনুদানে

শেষ আপডেট: 2 February 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে। ভক্তরা এখন প্রতিদিন নিয়ম করে রামলালার দর্শন পাচ্ছে। জানা গেছে, উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত অন্তত ২৫ লক্ষ মানুষ অযোধ্যায় গেছেন রাম মন্দির দেখতে। শুধু রামলালার দর্শন নয়, মোটা অঙ্কের টাকা অনুদানও দিয়েছেন তাঁরা। 

রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১১ দিনে মন্দিরের অনুদান বাক্সে নগদ পড়েছে ৮ কোটি টাকা। এছাড়া অনলাইন এবং চেকের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে সাড়ে ৩ কোটি টাকা। মন্দির চত্বরে ১০টি ডিজিটাল মেশিন বসানো হয়েছে অনলাইন পেমেন্ট করার জন্য। 

নির্দিষ্ট সময়ের পর এই সমস্ত কাউন্টার বন্ধ হয়ে যায়। তারপর মন্দিরের ১৪ জন, ব্যাঙ্কের ১১ জন কর্মী সহ ট্রাস্টের ৩ জন কর্মী মিলে অনুদান পাওয়া অর্থ গোনেন। পুরো কাজটাই হয় সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মন্দিরের অনুদান বাক্সের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা গেছিল কী ভাবে বিপুল নগদ অর্থ গোনা হচ্ছে। 

এমনিতেই ৫১ ইঞ্চির রামলালার বিগ্রহের সর্বাঙ্গে সোনা-হিরে-পান্না-চুনির গয়না আছে। রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রামলালাকে পরানো হয়েছে প্রায় ১৫ কেজি সোনা, ১৮ হাজার পান্না ও হিরের গয়না। প্রতিটি গয়নায় চুনি, মুক্তো দিয়ে নকশা করা।

মোট ১৪ রকম গয়না পরানো হয়েছে রামলালাকে। মাথার সোনার মুকুট, হিরে ও সোনার তিলক, চার রকম মণিহার, কোমরবন্ধবী, দুই বাহুতে বাহুবন্ধ, দু’হাতের স্বর্ণবালা, কানের দুল এবং আঙুলে বড় সোনা-হিরের আংটি। তাছাড়াও গলায় রয়েছে বিজয়মালা বা বৈজয়ন্তী মালা।

রামলালার সোনার মুকুটে হিরে, চুনি, পান্না দিয়ে নকশা করা। মুকুটের ঠিক মাঝখানে খোদাই করা সোনার সূর্যদেব। ২২ ক্যারাট সোনা দিয়ে তৈরি মুকুটের ওটন দেড় কেজি। মুকুটে ৭৫ ক্যারাট হিরে, ১৭৫ ক্যারাট পান্না ও ২৬২ ক্যারাট চুনি দিয়ে নকশা করা। 

পৃথিবীর অন্যতম প্রাচীন কালো গ্রানাইট শিলা দিয়েই তৈরি হয়েছে পাঁচ বছরের রামলালার দিব্যমূর্তি। রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ওই কালো গ্রানাইটকেই কৃষ্ণশিলা হিসেবে পুজো করে তার থেকেই মূর্তি তৈরি হয়। ওই কালো গ্রানাইট খুবই বিরল। এর বয়স কম করেও ২৫০ কোটি বছর। পৃথিবীর অন্যতম প্রাচীন গ্রানাইট শিলায় তৈরি হয়েছে রামলালার বিগ্রহ।


```