Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

Brahmos: সংঘাতের আবহে আরও শক্তিশালী ভারত, 'ব্রহ্মস'-এর নতুন ইউনিটের উদ্বোধন করলেন রাজনাথ

বর্তমান পরিস্থিতির কারণে লখনউ যেতে পারেননি রাজনাথ সিং। তিনি জানান, এই সময়ে তাঁর দিল্লিতে থাকা জরুরি। তাই রাজধানী থেকেই ভার্চুয়ালি 'ব্রহ্মস'-এর (Brahmos) নতুন ইউনিটের উদ্বোধন করেন।

Brahmos: সংঘাতের আবহে আরও শক্তিশালী ভারত, 'ব্রহ্মস'-এর নতুন ইউনিটের উদ্বোধন করলেন রাজনাথ

গ্রাফিক্স-দ্য ওয়াল

শেষ আপডেট: 11 May 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় প্রযুক্তি দিবসে 'ব্রহ্মস' ক্ষেপনাস্ত্রর নতুন ইউনিটের (Brahmos) ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আগামী দিনে ভার‍ত সামরিক ক্ষেত্রে আরও শক্তিশালী হবে, বার্তা প্রতিরক্ষামন্ত্রীর।

বর্তমান পরিস্থিতির কারণে লখনউ যেতে পারেননি রাজনাথ সিং। তিনি জানান, এই সময়ে তাঁর দিল্লিতে থাকা জরুরি। তাই রাজধানী থেকেই ভার্চুয়ালি 'ব্রহ্মস'-এর (Brahmos) নতুন ইউনিটের উদ্বোধন করেন। রাজনাথ সিং বলেন, 'আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। আগামী দিনে ক্ষেপনাস্ত্র-র উৎপাদন বাড়িয়ে দেশের কাছে নতুন উদাহরণ তৈরি করবে উত্তরপ্রদেশ।' এরফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে বলে আশ্বাস প্রতিরক্ষামন্ত্রীর।  

ব্রহ্মস-এর নতুন ইউনিটের জন্য খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগ এই ব্রহ্মস ক্ষেপনাস্ত্র। এখানে বার্ষিক ১০০ টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানা গিয়েছে।  পাশাপাশি প্রতি বছর ১০০-১৫০ নতুন প্রজন্মের ব্রহ্মস ক্ষেপনাস্ত্রও নির্মাণ করা হবে। আরও জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের দেওয়া ৮০ হেক্টর জমিতে ব্রহ্মস-এর নতুন ইউনিটের নির্মাণ হয়েছে।  

অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আরও একবার এদিনের সাংবাদিক বৈঠকে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কড়া বার্তা, যারা সিঁদুর মুছেছে অপারেশন সিঁদুর তাঁদের জন্য যোগ্য জবাব। ভারত সবরকম পরিস্থিতির জন্য তৈরি। সিঁদুর শুধু অপারেশন নয়, একটা সংকল্প। ভারতকে আঘাত করলে ওপারেও কেউ সুরক্ষিত থাকবে না।' সন্ত্রাসে ভারতের জিরো টলারেন্স, সন্ত্রাসবাদ দমনে ভারত সবসময় কঠিন পদক্ষেপ নেবে, একথা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। 

২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জনের মৃত্যু হয়। গত বুধবার ভোররাতে প্রত্যাঘাত করে ভারত। ভারতীয় সেনা, নৌ সেনা, বায়ু সেনা- একযোগে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় ৯ পাক জঙ্গিঘাঁটি। এরপর ভারত-পাক সীমান্তে পরিস্থিতি উত্তপ্তহতে শুরু করে। প্রত্যেকবারই পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী। অবশেষে শনিবার বিকেলে সংঘর্ষবিরতি ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। দুই দেশই এই সিদ্ধান্তে রাজি বলেও জানা গিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই বিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালায় পাকিস্তান।  জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া অন্তত ১১ জায়গায় গুলিবর্ষণ করে তারা। পাশাপাশি ড্রোন হামলারও চেষ্টা করা হয়। সংঘর্ষবিরতির পরও সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি। 
 


```