Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Operation Sindoor: ওরা পর্যটকদের ধর্ম দেখে মেরেছে, আমরা জঙ্গিদের কর্ম দেখেছি: রাজনাথ সিং

Operation Sindoor: ওরা পর্যটকদের ধর্ম দেখে মেরেছে, আমরা জঙ্গিদের কর্ম দেখেছি: রাজনাথ সিং

রাজনাথ সিং (ছবি-গুগল)

শেষ আপডেট: 15 May 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। 'ওরা আমাদের পর্যটকদের ধর্ম দেখে মেরেছে, আমরা জঙ্গিদের কর্ম দেখে মেরেছি', পহেলগাম হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য তুলে ধরলেন তিনি। বৃহস্পতিবার আরও একবার সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী।  

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর প্রথম কাশ্মীর সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন শ্রীনগরের বাদামিবাগে চিনার কোরের সদর দফতরে যান তিনি। সেখানেই পাকিস্তানকে কার্যত তুলোধোনা করেন। সন্ত্রাস দমনে ভারত কতদূর যেতে পারেন, তাও বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন পাকিস্তানকে নিশানা করে একের পর এক মন্তব্য করেন রাজনাথ সিং। ২২ এপ্রিল পহেলগামে যে নৃশংস জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়েছিল, প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। পাল্টা 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় ভারত। ভারতীয় সেনা, নৌসেনা, বায়ু সেনা একযোগে প্রত্যাঘাত করে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। কমপক্ষে ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে।  প্রতিরক্ষামন্ত্রী বলেন, "পাকিস্তান আমাদের 'মাথা' কাশ্মীরে হামলা করেছে। আমরা ওদের বুকে আঘাত করেছি। ভারত বুঝিয়েছে আমরা প্রয়োজনে মুখে উপর জবাব দিতে পারি।"

অতীতের একটি ঘটনা স্মরণ করিয়ে রাজনাথ সিং বলেন, "একুশ বছর আগে ইসলামাবাদে অটলজির সামনেই পাকিস্তান ঘোষণা করেছিল যে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। কিন্তু পাকিস্তান আমাদের ঠকিয়েছে, আজও ঠকাচ্ছে। এখন তার মূল্য দিতে হবে তাদের।" কাশ্মীর সফরে এসে রাজনাথ সিং প্রশ্ন তোলেন, "গোটা বিশ্ব দেখেছে পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন। এমন এক দুর্বৃত্ত জাতির হাতে পরমাণু অস্ত্র কতটা নিরাপদ?" 

'অপারেশন সিঁদুর'-এর পর সোমবার (১২ মে) জাতির উদ্দেশে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত ও পাকিস্তান- দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। কিন্তু ওইদিন প্রধানমন্ত্রী সাফ বলেছিলেন, সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। গোটা বিশ্বের উদ্দেশে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। বৃহস্পতিবার শ্রীনগর থেকে একই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রীও। তিনি বলেন, "কাশ্মীর নিয়ে কোনও কথা হবে না, কেবল পিওকে নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা হবে।"

শুক্রবার দু'দিনের গুজরাট সফরে যাবেন রাজনাথ সিং। গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটিতেও যাবেন তিনি। জানা গিয়েছে, সেনাবাহিনীর প্রস্তুতি এবং ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা খতিয়ে দেখতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী। কয়েকদিন আগেই ভূজে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। তবে ভারতের 'সুদর্শন চক্র' সেই হামলা প্রতিহত করতে সফল হয়। এরপরই রাজনাথের ভূজ সফর জল্পনা বাড়িয়েছে। 
    


```