পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল। কিন্তু এক্সহস্ট ফ্যানের সরু শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে মাঝপথে আটকে যায়।

পাইপে আটকে চোর
শেষ আপডেট: 6 January 2026 16:15
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা করতে গিয়ে রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের (exhaust shaft) শ্যাফটে আটকে পড়েন তিনি (Thief)। প্রায় এক ঘণ্টা ধরে ঝুলে থাকতে হয় ওই অবস্থাতেই। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। রাজস্থানের কোটা (Kota) শহরে চুরি করতে এসে একেবারে যেন ফিল্মি কায়দায় ধরা পড়ল চোর (Rajasthan Robbery)।
ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারি। বাড়ির মালিক সুভাষ কুমার রাওয়াত সেদিন খাটুশ্যামজিতে গিয়েছিলেন। পরদিন রাত প্রায় ১টা নাগাদ তাঁর স্ত্রী বাড়িতে ফিরে মূল দরজা খুলতেই রান্নাঘরটি বাইরের স্কুটারের হেডলাইটের আলোয় ভেসে ওঠে। তখনই চোখে পড়ে অদ্ভুত দৃশ্য। এক ব্যক্তি রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে আধখানা ঢুকে, আধখানা বাইরে ঝুলে রয়েছেন।
🚨 Kota, Pratap Nagar: Two thieves broke into a house for theft.
When the family returned around 1 AM, one fled, while the other got stuck in the kitchen exhaust fan opening 😂 pic.twitter.com/Vc4yO8228w— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 6, 2026
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল। কিন্তু এক্সহস্ট ফ্যানের সরু শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে মাঝপথে আটকে যায় সে। নিজেকে আর বের করতে পারেনি। তার সঙ্গে থাকা আর এক সঙ্গী শব্দ শুনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়, ফেলে রেখে যায় সঙ্গীকে।
এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আশপাশের লোকজন ভিড় করেন, কী ভাবে উদ্ধার করা যায় তা নিয়ে আলোচনা চলতে থাকে। জানা গিয়েছে, অভিযুক্তরা একটি গাড়িতে করে এসেছিল, যার গায়ে পুলিশের স্টিকার লাগানো ছিল। সন্দেহ এড়াতেই এই কৌশল বলে অনুমান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে আটক করে। পলাতক সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, ধৃত ব্যক্তি ওই এলাকায় বা আশপাশে অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।