Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজস্থান স্কুল-বিপর্যয়: শিক্ষকদের গাফিলতিতেই ৭ জনের মৃত্যু! কী অভিযোগ প্রত্যক্ষদর্শী পড়ুয়াদের

ঘটনার পরে ৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। জেলাশাসক জানিয়েছেন, এর আগেই রাজ্যে সব পুরনো স্কুল ভবনগুলি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল।

রাজস্থান স্কুল-বিপর্যয়: শিক্ষকদের গাফিলতিতেই ৭ জনের মৃত্যু! কী অভিযোগ প্রত্যক্ষদর্শী পড়ুয়াদের

শিক্ষকদের গাফিলতিতেই ৭ জনের মৃত্যু!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 July 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ঝালাওয়াড় জেলায় সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ে ৭ পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। এই দুর্ঘটনার জন্য শিক্ষকদের গাফিলতিকেই দায়ী করলেন অন্যান্য পড়ুয়ারা (Student on moments before roof caved in)। 'বেশ কিছুদিন ধরে সতর্ক করলেও কোনও ব্যবস্থা নেয়নি কেউ', এমনটাই অভিযোগ তাঁদের। কী জানাচ্ছেন তারা।

স্কুল পড়ুয়াদের কথায়, দুর্ঘটনার আগে থেকেই ছাদ থেকে ছোট ছোট পাথরের টুকরো, ধুলো পড়তে দেখা গেছিল। তারা সেই কথা শিক্ষকদের জানায়। কিন্তু তখন শিক্ষকরা সকালের জলখাবার খাচ্ছিলেন। সেই কথায় গুরুত্ব না দিয়ে শিক্ষকরা তাদের বকাঝকা করে আবার ক্লাসে গিয়ে বসতে বলেন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের উপর ছাদ ভেঙে পড়ে (Rajasthan School Building Collapses)। অনেকে পালানোর চেষ্টা করলেও কয়েকজন ছাত্র ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়।

ঘটনার পরে ৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। জেলাশাসক জানিয়েছেন, এর আগেই রাজ্যে সব পুরনো স্কুল ভবনগুলি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল। কোথাও সমস্যা থাকলে জানাতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।

এখন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রধানমন্ত্রীর দফতর পিএমও (PMO) শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছে, 'এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই কঠিন সময়ে ভুক্তভোগী পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন সর্বতোভাবে সাহায্য করছে।'


```