Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পরিযায়ী শ্রমিকদের পিক-আপ ভ্যানে সজোরে ধাক্কা ট্রাকের! রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪, জখম ৯

শুক্রবার রাতে কাজ শেষে শ্রমিকদের নিয়ে ফিরছিল একটি পিক-আপ ভ্যান। মোট ১৬ জন যাত্রী ছিলেন তাতে।

পরিযায়ী শ্রমিকদের পিক-আপ ভ্যানে সজোরে ধাক্কা ট্রাকের! রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪, জখম ৯

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 November 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan accident) জাতীয় সড়কে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার রাতে ফলোদি-বিকানের হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার জনের, গুরুতর জখম অন্তত নয় জন। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় নেমে আসে আতঙ্ক।

পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁরা প্রতি বছরের মতো এবারও ফলোদিতে তুলো তোলার কাজে এসেছিলেন (Madhya Pradesh Migrant workers)। শুক্রবার রাতে কাজ শেষে শ্রমিকদের নিয়ে ফিরছিল একটি পিক-আপ ভ্যান (pickup van- truck collision)। মোট ১৬ জন যাত্রী ছিলেন তাতে।

স্থানীয় ভাদু ভাই হোটেলের কাছে দ্রুতগতিতে আসা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফলোদি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের প্রথমে জেলার হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যোধপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ফলোদি থানার স্টেশন অফিসার ভনবারারাম জানিয়েছেন, “ঘটনা নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজ চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন - পিক-আপ ভ্যানের চালক গোপিলাল, জগদীশ, তিনালাল সিং এবং পূজা। বাকিরা সকলেই শ্রমিক। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ৬ জন মহিলা, দুই যুবক এবং তিনটি শিশু। তাঁদের মধ্যে দু’জনকে যোধপুরের এমডিএম হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। বাকিদের চিকিৎসা চলছে।

প্রাথমিক অনুমান, পিক-আপ ভ্যানটি অতিরিক্ত যাত্রীবাহী ছিল, যার ফলে সংঘর্ষের অভিঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। পুলিশ দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল দার্জিলিংয়ে। গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হয় দুই জনের, আহত আরও ছয় জন।

সূত্রের খবর, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে চালক আচমকা নিয়ন্ত্রণ হারান। প্রায় ১৫০ ফুট নিচে গাড়িটি গড়িয়ে পড়ে। দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। তিন জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

একদিনের ব্যবধানে দেশের দুই প্রান্তে এমন মর্মান্তিক দুর্ঘটনা। প্রশ্ন উঠছে, প্রশাসনিক স্তরে রাস্তাঘাটে নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের অবস্থা কতটা কার্যকর পরিস্থিতিতে রয়েছে?


```