হাই কোর্টের বক্তব্য, ওই ৮৬ হাজার ক্লাস রুম ভেঙে ফেলতে হবে। সেগুলি পড়ুয়া, শিক্ষকদের জন্য ঝুকিপূর্ণ। এই অবস্থায় স্কুল চালানো কঠিন হয়ে পড়েছে। আদালতের বক্তব্য, জীবন আগে। রাজ্য সরকারকেই বিকল্প ব্যবস্থা করতে হবে।

রাজস্থানে সরকারি স্কুলের ৮৬ হাজার ক্লাস রুমে পঠনপাঠন নিষিদ্ধ
শেষ আপডেট: 23 August 2025 21:05
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে সরকারি স্কুল নিয়ে হাই কোর্টের এক নজিরবিহীন রায়কে কেন্দ্র করে চিন্তায় পড়েছে রাজ্য সরকার। বিপাকে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা (Rajasthan Government Schools)। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির ৮৬ হাজার ক্লাস রুমে পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্টের দুই বিচারপতি মহেন্দ্রকুমার গোয়েল এবং অশোক কুমার জৈন৷
হাই কোর্টের বক্তব্য, ওই ৮৬ হাজার ক্লাস রুম ভেঙে ফেলতে হবে। সেগুলি পড়ুয়া, শিক্ষকদের জন্য ঝুকিপূর্ণ। এই অবস্থায় স্কুল চালানো কঠিন হয়ে পড়েছে। আদালতের বক্তব্য, জীবন আগে। রাজ্য সরকারকেই বিকল্প ব্যবস্থা করতে হবে।
কেন এমন রায় দিল হাই কোর্ট (Rajasthan High Court)? মরু রাজ্যে সম্প্রতি স্কুল বাড়ি ভেঙে পড়ার একাধিক ঘটনা ঘটেছে্। এরমধ্যে ভয়ানক ঘটনাটি ঘটে রাজ্যের ঝালওয়ার জেলায়। সেখানকার পিপলোড়ি সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ায় সাত পড়ুয়া মারা যায়। তদন্তে জানা যায়, স্কুল ঘরটি ভেঙে পড়ার সম্ভাবনা আছে জেনেও সেখানে ক্লাস হচ্ছিল।

পরপর কয়েকটি স্কুল ভেঙে পড়ার ঘটনা নিয়ে মামলায় রাজ্য সরকার জানায়, রাজ্যের ৬৩ হাজার স্কুলে পাঁচ লাখ ২৬ হাজার ১২৬টি ক্লাস রুম আছে্। এরমধ্যে ৮৬ হাজার ৯৩৪টি নিরাপদ নয়।
শুধু ক্লাসরুম নয়, ৫ হাজার ৬৬৭টি স্কুল বাড়িও পুরোপুরি বিপজ্জনক বলে সমীক্ষায় ধরা পড়েছে। ১৭ হাজারের বেশি স্কুলের শৌচাগারও বিপজ্জনক বলে জানা গেছে।