Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজস্থানে সব পুরসভাকে পথকুকুর ও বেওয়ারিশ গোরু-মোষ মুক্ত করার নির্দেশ হাইকোর্টের

শীর্ষ আদালতের সুরেই উচ্চ আদালত নির্দেশে এও বলেছে যে, যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠী পুরসভা কর্মীদের এই কাজে বাধা সৃষ্টি করেন, তাহলে পুরসভা আধিকারিকরা পুর আইন অনুসারে তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে এফআইআর দায়ের করতে পারবেন।

রাজস্থানে সব পুরসভাকে পথকুকুর ও বেওয়ারিশ গোরু-মোষ মুক্ত করার নির্দেশ হাইকোর্টের

বেঞ্চ পথকুকুর প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেছে, কুকুরের কামড়ে ও বেওয়ারিশ ঘুরে বেড়ানো পশুর জন্য দুর্ঘটনায় ইতিমধ্যেই অনেকের প্রাণ গিয়েছে।

শেষ আপডেট: 12 August 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-এনসিআরের পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের দিনই, সোমবার রাজস্থান হাইকোর্টও রাজ্যের সমস্ত পুরসভাকে রাস্তা থেকে লাওয়ারিশ কুকুর ও অন্য পশুপ্রাণী সরানোর নির্দেশ দেয়। শীর্ষ আদালতের সুরেই উচ্চ আদালত নির্দেশে এও বলেছে যে, যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠী পুরসভা কর্মীদের এই কাজে বাধা সৃষ্টি করেন, তাহলে পুরসভা আধিকারিকরা পুর আইন অনুসারে তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে এফআইআর দায়ের করতে পারবেন। রাজস্থান হাইকোর্টের পরামর্শ, বেওয়ারিশ পশু পাকড়াও অভিযানে প্রাণীগুলির শারীরিক ক্ষতি যতটা সম্ভব কম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বেওয়ারিশ পশুর দ্বারা ক্রমবর্ধমান বিপদের বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলায় উচ্চ আদালতের বেঞ্চ রাজ্যে সমস্ত পুরসভা ও পুরনিগমকে রাস্তাকে পশুমুক্ত করার নির্দেশ দেয় এদিন। বেঞ্চ পথকুকুর প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেছে, কুকুরের কামড়ে ও বেওয়ারিশ ঘুরে বেড়ানো পশুর জন্য দুর্ঘটনায় ইতিমধ্যেই অনেকের প্রাণ গিয়েছে। যদি কেউ পথকুকুর ও রাস্তা থেকে পশু হটানোর কাজে বাধা দেন, তাহলে তাঁকে আইনি শাস্তির মুখে পড়তে হবে।

হাইকোর্টের বিচারপতি কুলদীপ মাথুর ও রবি চিরানিয়ার ডিভিশন বেঞ্চ পুরসভাগুলিকে বিস্তারিত পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে। পথকুকুর মুক্ত করার নির্দেশের পাশাপাশি উচ্চ আদালত পুর কর্তৃপক্ষগুলিকে জনঅভিযোগ ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে। যেমন- টেলিফোন, মোবাইল নম্বর, ই-মেলে সাধারণ মানুষ যাতে পথকুকুর সম্পর্কে অভিযোগ নথিভুক্ত করতে পারেন, সেই পদ্ধতি অবলম্বনের নির্দেশ দেয় বেঞ্চ।

উচ্চ আদালত বলে, সাধারণ মানুষের কাছ থেকে আমরা এটা আশা করব যে, তাঁরা যদি পশুপ্রেমের আবেগে অথবা ধর্মীয় বিশ্বাস কিংবা ভালবাসার টানে পশুদের খাবার দিতে চান, তাহলে তাঁরা যেন দয়া করে পশু খোঁয়ারে গিয়ে কুকুর, গবাদি পশু এবং গোশালায় গিয়ে সেই কাজ করেন। 


```