Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ঠাটিয়ে চড় অতিরিক্ত জেলাশাসককে, গ্রেফতার নির্দল প্রার্থী! রণক্ষেত্র রাজস্থানে পুড়ল গাড়ি

নির্দল প্রার্থী দলের সমর্থকদের নির্দেশ দেন যেন তাঁরা পুলিশকে ঘিরে ধরেন। যদিও হেলমেট, লাঠি নিয়েই গ্রেফতার করতে এসেছিল পুলিশ। যে কারণে শেষে সমর্থকদের হঠিয়ে দিয়ে পুলিশ মীনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঠাটিয়ে চড় অতিরিক্ত জেলাশাসককে, গ্রেফতার নির্দল প্রার্থী! রণক্ষেত্র রাজস্থানে পুড়ল গাড়ি

গ্রেফতার নির্দল প্রার্থী নরেশ মীনা

শেষ আপডেট: 14 November 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: গতকাল রাজস্থানের দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। ওখানকার এক ভোটগ্রহণ কেন্দ্রে কারচুপির অভিযোগে অতিরিক্ত জেলাশাসককে সপাটে চড় মারেন ওই কেন্দ্রেরই নির্দল প্রার্থী নরেশ মীনা। সেই ভিডিও ভাইরালও হয় সোশাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকাল সকাল অভিযুক্ত নির্দল প্রার্থীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় রাজস্থান পুলিশ।

ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক অমিত চৌধুরী। আচমকাই অমিতকে ধাক্কা দিয়ে সপাটে চড় মারেন মীনা। তড়িঘড়ি পুলিশ এসে পরস্থিতি সামাল দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মীনাকে গ্রেফতারির নির্দেশ দেয় প্রশাসন। 

বৃহস্পতিবার যখন পুলিশ মীনাকে গ্রেফতার করতে যায় তখন তাঁর সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। নির্দল প্রার্থী চিৎকার করতে থাকেন, 'আমি আত্মসমর্পণ করব না।'

সরকারি আধিকারিককে নিগ্রহের দায়ে মীনাকে গ্রেফতার করতে গেলে তাঁর সমর্থকরা হামলা করে পুলিশের ওপর। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাথর ছোড়া হয়। আজমেঢ় রেঞ্জের আইজি ওমপ্রকাশ জানান, এই ঘটনায় অন্তত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।   

গ্রামের প্রায় ২৪টি গাড়ি, ৪৮টি বাইক আগুনে ভস্মীভূত হয়েছে। সেই সঙ্গে একাধিক বাড়িতেও ভাঙচুর করা হয়। এলাকায় মোতায়েন রয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে চলছে তল্লাশি অভিযান।


```