Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! টেকঅফের পরপরই ৫১ জন যাত্রী নিয়ে বিমানবন্দরে ফিরল ইন্ডিগো বিমান

বিমানবন্দর কর্তৃপক্ষের (Airport Authority) তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের এই ঘটনাটিকে 'জরুরি অবতরণ' হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে বিমানটি কেন ফিরিয়ে আনা হল বা ঠিক কী ধরনের ত্রুটি ধরা পড়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! টেকঅফের পরপরই ৫১ জন যাত্রী নিয়ে বিমানবন্দরে ফিরল ইন্ডিগো বিমান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 July 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোর থেকে রায়পুরের উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর যাত্রীবাহী বিমান। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মেলে ককপিটে। আর তাতেই সতর্ক হয়ে যান পাইলট। ৫১ জন যাত্রীদের নিয়ে রায়পুরগামী বিমানটি (Raipur-Bound IndiGo Flight) ফিরে আসে ইন্দোর বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর ৬ই-৭২৯৫ নম্বর বিমানটি সকাল ৬টা ৩৫ মিনিটে ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর (Devi Ahilyabai Holkar Airport) থেকে ছাড়ে। প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করার পরই পাইলট বোঝেন, বিমানে কোনও একটি প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটি (Technical Fault) রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগ করেন। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, বিমানটি ফের ইন্দোরেই ফিরে আসবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের (Airport Authority) তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের এই ঘটনাটিকে 'জরুরি অবতরণ' হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে বিমানটি কেন ফিরিয়ে আনা হল বা ঠিক কী ধরনের ত্রুটি ধরা পড়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যদিও বড় কোনও বিপদের আশঙ্কা ছিল না, তবু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানে থাকা ৫১ জন যাত্রী সকলেই সুরক্ষিত আছেন।

উল্লেখ্য, গত ১২ জুন আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। টেকঅফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ২৪১ জন যাত্রী সহ দু'জন পাইলট ও ক্রু সদস্যদের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাস্থলের আশেপাশে থাকা বহুজন। সেই ঘটনার পর বিমান সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে বলেই মনে করা হচ্ছে।  
 


```