
শেষ আপডেট: 31 March 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi, leader of the opposition in Lok Sabha) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) চিঠি লিখেছেন। চিঠিতে তিনি কেরল (Kerala), গুজরাত (Gujrat) এবং আন্দামানে (Andaman) সমুদ্র সংলগ্ন এলাকায় খনিজ সম্পদ (Offshore mining) তোলার জন্য ডাকা টেন্ডার বাতিল করার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, ওই প্রকল্প বহু মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। রাহুলের বক্তব্য, এই ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য যে সমীক্ষা এবং পরিবেশগত ঝুঁকির (environmental threat) দিকগুলিকে বিবেচনা করা দরকার, এই প্রকল্পের ক্ষেত্রে তা করা হয়নি। আগেই টেন্ডার ডাকা হয়েছে।
লোকসভার বিরোধী দলনেতা চিঠিটি লিখেছেন গত ২৫ মার্চ। সোমবার তিনি চিঠির কথা তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে (WhatsApp) প্রকাশ করেছেন।
রাহুলের বক্তব্য, উপকূল এলাকায় বসবাসকারী কয়েক লাখ পরিবার ওই প্রকল্পের বিরোধিতা করছেন। তারা জীবিকা (loss of livelihood), বাসস্থান হারানোর আশঙ্কা করছেন। কংগ্রেস নেতার বক্তব্য এই ধরনের প্রকল্পের ফলে সামুদ্রিক প্রাণীর ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে।
রাহুল প্রধানমন্ত্রীকে লিখেছেন, শুধু কেরলেই ১১ লাখ পরিবার মাছ ধরার কাজে যুক্ত। কেরলের ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল লিখেছেন কেরলের কোল্লামকে টেন্ডারের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই এলাকা মাছের প্রজনন ক্ষেত্রে হিসাবে পরিচিত। তিনি লিখেছেন কেরল বিশ্ববিদ্যালয় সামদ্রিক প্রাণীর উপর সমতলের প্রভাব নিয়ে সমীক্ষা চালাচ্ছে। তাদের সমীক্ষায় ধরা পড়েছে সমুদ্র লাগোয়া এলাকায় বড় ধরনের খনন প্রকল্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রসঙ্গত সমুদ্র বিষয়ক মন্ত্রক (ministry of mining) উপকূলীয় এলাকায় ১৩টি জায়গা চিহ্নিত করেছে খনিজ প্রদার্থ উত্তলনের জন্য। তারমধ্যে তিন রাজ্যের তিনটি ব্লক নিয়ে টেন্ডার ডাকা হয়েছে। রাহুলের বক্তব্য, এত বড় প্রকল্পের পরিবেশগত ঝুঁকি এবং জীবনজীবিকার প্রশ্নটি বিবেচনায় না রেখে বেসককারি হাতে দেওয়া মোটেই সঠিক কাজ হয়নি।