Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জম্মু-কাশ্মীরে সংবিধানের জয়, হরিয়ানায় ইভিএমে কারচুপির প্রচ্ছন্ন অভিযোগ রাহুলের

কেন্দ্রশাসিত অঞ্চলে আদতে সংবিধানের জয় হয়েছে। তবে হরিয়ানা ভোটের অপ্রত্যাশিত ফলাফল নিয়ে দলের অভ্যন্তরে ময়নাতদন্ত করে খতিয়ে দেখা হবে।

জম্মু-কাশ্মীরে সংবিধানের জয়, হরিয়ানায় ইভিএমে কারচুপির প্রচ্ছন্ন অভিযোগ রাহুলের

শেষ আপডেট: 9 October 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরদিন বুধবার মহাষষ্ঠীর দিন সকালে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন লোকসভার বিরোধী দলনেতা এক এক্সবার্তায় জম্মু-কাশ্মীর ও হরিয়ানা ভোটের ফলাফল নিয়ে নীরবতা ভঙ্গ করেন। তিনি লিখেছেন, কেন্দ্রশাসিত অঞ্চলে আদতে সংবিধানের জয় হয়েছে। তবে হরিয়ানা ভোটের অপ্রত্যাশিত ফলাফল নিয়ে দলের অভ্যন্তরে ময়নাতদন্ত করে খতিয়ে দেখা হবে।

কাশ্মীরে সংবিধানের জয় হলেও কংগ্রেস সাংসদের মনে হরিয়ানায় ভোটযন্ত্র কারচুপির দাগ কেটে বসে রয়েছে। তেমন স্পষ্টভাবে না বললেও রাহুল বলেন, হরিয়ানার বহু জায়গা থেকে ইভিএমে কারচুপির অভিযোগ এসেছে, তা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবে দল।

রাহুল জম্মু-কাশ্মীরের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর মতে, এখানে ইন্ডিয়া জোটের জয়ের অর্থ হল গণতন্ত্রের প্রতি মানুষের আত্মসম্মানবোধের জয়। সব মিলিয়ে সংবিধানের জয়। তবে হরিয়ানার কেন আমরা অপ্রত্যাশিতভাবে হারলাম তা দলীয় স্তরে পর্যালোচনা করে দেখা হবে, বার্তায় জানিয়েছেন রাহুল। হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের যেসব মানুষ কংগ্রেসের বোতাম টিপেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে রাহুলের দাবি, আমরা আপনাদের দাবিগুলিকে তুলে ধরার কাজ চালিয়ে যাব। দলের যেসব কর্মী অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম চালিয়ে গিয়েছেন, তাঁদেরও অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।


```