Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাহুল গান্ধীর বড় সংরক্ষণ প্রতিশ্রুতি, বিহার ভোটে ইবিসিদের টার্গেট করে কংগ্রেসের ১০ দফা ঘোষণা

লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী এদিন বলেন, “আমরা গত ১৫ দিনের ভোটার অধিকার যাত্রায় বিহারের বিভিন্ন জেলায় গিয়েছি। সেখানে যুবকদের বলেছি, দেশের সংবিধান আক্রান্ত।..."

রাহুল গান্ধীর বড় সংরক্ষণ প্রতিশ্রুতি, বিহার ভোটে ইবিসিদের টার্গেট করে কংগ্রেসের ১০ দফা ঘোষণা

রাহুল গান্ধী (ফাইল চিত্র)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 21:13

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার জাতিভিত্তিক রাজনীতিকে হাতিয়ার করে মাঠে নামল কংগ্রেস। বুধবার পাটনার সাদাকত আশ্রমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে রাহুল গান্ধী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ইবিসি (Rahul Gandhi EBC Reservation) বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসদের (অত্যন্ত অনগ্রসর শ্রেণি) জন্য বিশেষ সুবিধার ১০ দফা কর্মসূচি। আরজেডি-কংগ্রেস জোট তথা ইন্ডিয়া ব্লকের হয়ে এই নির্বাচনী ইস্তাহারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিহারে।

লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী এদিন বলেন, “আমরা গত ১৫ দিনের ভোটার অধিকার যাত্রায় বিহারের বিভিন্ন জেলায় গিয়েছি। সেখানে যুবকদের বলেছি, দেশের সংবিধান আক্রান্ত। সারা দেশে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দু’টি দাবি তুলেছিলেন—সারা দেশে জাতিভিত্তিক সেন্সাস হবে। ৫০% সংরক্ষণের বাধা ভেঙে সংরক্ষণ জনসংখ্যার অনুপাতে বাড়ানো হবে।

কংগ্রেসের ১০ দফা প্রতিশ্রুতির মূল বিষয়গুলি হল—

ইবিসিদের উপর অত্যাচারের প্রতিরোধ আইন: তফশিলি জাতি-উপজাতিদের মতোই ইবিসিদের জন্য আলাদা আইন তৈরি করা হবে, যাতে তাদের ওপর সামাজিক-অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায়।

শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ: সংবিধানের ১৫(৫) ধারা অনুযায়ী, বিহারের সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইবিসিদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক করা হবে।

পঞ্চায়েত ও পুরসভায় সংরক্ষণ বৃদ্ধি: বর্তমানে ২০% সংরক্ষণ ইবিসিদের জন্য রয়েছে। তা বাড়িয়ে ৩০% করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

৫০% সীমা ভাঙা: সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০% হলেও, কংগ্রেস জানিয়েছে—বিহার বিধানসভায় আইন এনে তা জনসংখ্যার অনুপাতে বাড়ানো হবে। পরে সেই আইন সংবিধানের নবম তফসিলে পাঠানো হবে, যাতে আদালতের হস্তক্ষেপ এড়ানো যায়।

এনএফএস (NFS) ধারা বাতিল: সরকারি চাকরিতে নট ফাউন্ড স্যুইটেবল (‘Not Found Suitable (NFS)’ নামক প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করা হবে। বহু অভিযোগ রয়েছে, সংরক্ষিত পদে যোগ্য প্রার্থী থাকলেও ‘উপযুক্ত নয়’ বলে খালি রাখা হয়।

কমিটি গঠন: ইবিসিদের তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার মতো বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি।
বাসস্থান জমি: ইবিসি, এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ভূমিহীন মানুষদের শহরে ৩ ডিসিমেল ও গ্রামে ৫ ডিসিমেল জমি দেওয়া হবে।

বেসরকারি স্কুলে সিট বণ্টন: ২০১০ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রণীত আরটিই আইনের আওতায় বেসরকারি স্কুলের নির্দিষ্ট সিটের অর্ধেক ইবিসি, এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসরদের জন্য বরাদ্দ থাকবে।

সরকারি টেন্ডারে সংরক্ষণ: ২৫ কোটি টাকা পর্যন্ত সরকারি প্রকল্প বা টেন্ডারের ৫০% সংরক্ষণ থাকবে ইবিসি, এসসি, এসটি ও অনগ্রসর শ্রেণির জন্য।

নিয়ামক কমিটি গঠন: সংরক্ষণের কার্যকরী বাস্তবায়ন নিশ্চিত করতে বিশেষ উচ্চক্ষমতাসম্পন্ন নিয়ামক সংস্থা গঠন করা হবে।

বিহারে জাতিভিত্তিক রাজনীতি বরাবরই প্রভাবশালী। লালু প্রসাদ যাদবের আরজেডি দল মূলত পিছিয়ে পড়া শ্রেণির স্বার্থ রক্ষার দাবিতে উঠে এসেছিল। বর্তমানে তেজস্বী যাদব নেতৃত্বে আরজেডি ও কংগ্রেস একজোট হয়ে নীতীশ কুমারের জেডিইউ-বিজেপি জোটকে চ্যালেঞ্জ করছে।

নীতীশ কুমার গত দশ বছরে দু’বার আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোটে এলেও পরে আবার বিজেপির সঙ্গেই ক্ষমতায় ফিরেছেন। এই পটভূমিতে কংগ্রেসের সংরক্ষণভিত্তিক প্রতিশ্রুতি শুধু নির্বাচনী কৌশল নয়, বরং ইবিসি ভোটব্যাঙ্ক দখলের বড় চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিহার নির্বাচনে কংগ্রেস-আরজেডি জোটের বড় হাতিয়ার হয়ে উঠছে এই ‘সামাজিক ন্যায়বিচারের রাজনীতি’। রাহুল গান্ধীর ঘোষিত সংরক্ষণ পরিকল্পনা সফলভাবে প্রয়োগ হলে বিহারের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। তবে বিজেপি-জেডিইউ জোট ইতিমধ্যেই পাল্টা প্রস্তুতি নিচ্ছে। ফলে আগামী নভেম্বরের ভোটে বিহারবাসীর রায়ই নির্ধারণ করবে, এই প্রতিশ্রুতিগুলি শুধুই কাগজে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে রূপ পাবে।


```