দিল্লির এইমস হাসপাতালে রাহুল গান্ধী
শেষ আপডেট: 17 January 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। মাস ঘুরলেই দিল্লিতে বিধানসভা ভোট। প্রার্থীতালিকা প্রকাশের পাশাপাশি জোরকদমে শুরুও হয়েছে প্রচার। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির এইমসের বাইরে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কী ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা তা জানতে চান রাহুল।
আগামী ৫ ফেব্রুয়ারি এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে। ফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। কংগ্রেসের তরফেও বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে। কংগ্রেস এবং আম আদমি পার্টি উভয়েই ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে।
তারপরই হাত গুঁটিয়ে বসে না থেকে শীতের রাতে দিল্লির এইমস হাসপাতালে পৌঁছে গেলেন সনিয়া তনয়। সেখানে গিয়ে হাসপাতালের বাইরে দূর দুরান্ত থেকে আসা রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা পাশে বসে শুনতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতাকে।
রাহুল সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, "রোগের চাপ, কনকনে ঠাণ্ডা এবং সরকারের অসংবেদনশীলতা- আমি এইমসের বাইরে রোগী এবং তাঁদের পরিবারের সাথে দেখা করলাম। চিকিৎসার জন্য তাঁরা দূর-দূরান্ত থেকে এসেছেন। এই ঠাণ্ডায় তাঁদের রাস্তা, ফুটপাতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। সবকিছু প্রতিকূলতা দাঁতে দাঁত চেপে সহ্য করলেও তাঁদের মধ্যে শুধু আশার আলো দেখতে পাচ্ছি।”
View this post on Instagram
স্বাভাবিকভাবেই রাহুলের পস্টেই স্পষ্ট দিল্লি সরকার তথা আম আদমি পার্টির সমালোচনা করেছেন তিনি। ভোট এলেও দেশের মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিক কোন জায়গায় তা এদিন দেখাতে চেয়েছেন কংগ্রেস সাংসদ।
রাহুল আরও লেখেন, ‘মানুষের এমন অবস্থার জন্য দিল্লি ও কেন্দ্রের বিজেপি সরকার দায়ী। দেশের মানুষের সমস্যার কথা জানার সময় নেই তাদের। পবন কুমার নামে এক ব্যক্তি, যিনি তাঁর যার ১৩ বছর বয়সি মেয়েকে ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁর অভিযোগ, গত বছরের ৩ ডিসেম্বর থেকে হাসপাতালে বসে থাকলেও সঠিক চিকিৎসা পাননি তাঁরা।
তবে রাহুল গান্ধী এখানে আসে অনান্যদের মতো আমার সঙ্গেও দেখা করেছিলেন। আমার কাছে সবকিছু শুনে ফোন নম্বর চান। তিনি জানান, আমার দল আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং যথাসম্ভব সাহায্য করবে।
মেয়েটির মা আরও জানিয়েছেন, রাহুল গান্ধী তাঁদের মেয়েরে চিকিৎসার জন্য অর্থসাহায্য করবেন বলেও জানিয়েছেন।