Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রাহুল গান্ধী 'দ্বিধায়', সাংসদকে কাছে পেয়ে ওয়ানাড়ের দাবি রায়বরেলি ছাড়ুন, এবার উপায় কী?

প্রধানমন্ত্রী বারাণসীতে কান ঘেঁষে বেঁচে গিয়েছেন।

রাহুল গান্ধী 'দ্বিধায়', সাংসদকে কাছে পেয়ে ওয়ানাড়ের দাবি রায়বরেলি ছাড়ুন, এবার উপায় কী?

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 12 June 2024 14:48

দ্য ওয়াল ব্যুরো: রায়বরেলি, না ওয়ানাড়! এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার উত্তর কেরলে নিজের এই কেন্দ্রের দুবারের সাংসদ রাহুল একটি রোড শো করেন। সেখানে এক জনসভায় কংগ্রেস সেনাপতি বলেন, আমি বিরাট দ্বিধায় পড়ে গিয়েছি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আমি ওয়ানাড়ের সংসদ সদস্য থাকব, নাকি রায়বরেলি থেকে!

এদিন ওয়ানাড়ের মানুষকে দ্বিতীয়বার সাংসদ পদে জয়ী করার জন্য ধন্যবাদ জানান গান্ধী পরিবারের এই নেতা। লোকসভা ভোটে জেতার পর এই তাঁর প্রথম কেরল সফর। তিনি বলেন, ভালোবাসার কাছে ঘৃণার রাজনীতি পরাজিত হয়েছে। নম্রতার কাছে ঔদ্ধত্য হার মেনেছে। তবে তিনি দাবি করেন, দুটি কেন্দ্রের একটি ছেড়ে আরেকটির সাংসদ পদ ধরে রাখলে ওয়ানাড় ও রায়বরেলির মানুষ কেউই অখুশি হবেন না। তাঁর সিদ্ধান্তকে সকলেই খুশি মনে মেনে নেবেন বলে বিশ্বাস আছে। কিন্তু, জনসভা থেকে চিৎকার ভেসে আসে ওয়ানাড়।

রাহুল আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন হয়েছে সংবিধান রক্ষার লড়াই। আপনাদের কাছে খুব শীঘ্রই আবার আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির ধর্মীয় রাজনীতিকেও তুলোধনা করেন রাহুল। বলেন, সত্যি হল, প্রধানমন্ত্রী বারাণসীতে কান ঘেঁষে বেঁচে গিয়েছেন। বিজেপি অযোধ্যায় হেরে গিয়েছে, যার অর্থ হল, মানুষ হিংসা ও ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর দাবি, দিল্লিতে যে সরকার গঠিত হচ্ছে তা পঙ্গু সরকার। বিরোধীরা বিরাট ধাক্কা মেরেছে বিজেপিকে। আপনারা মিলিয়ে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণও বদলে যাবে। কারণ, ভারতের মানুষ তাঁকে পাঠ পড়িয়ে দিয়েছে।

মোদীকে কটাক্ষ করে বলেন, আমি তো সোজা ভগবানের কাছ থেকে নির্দেশ পাই না। আমি সামান্য একজন মানুষ। আমার ভগবান হল এদেশের গরিব মানুষ। ওয়ানাড়ের মানুষ আমার ভগবান। মানুষের সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব।


```